পাইলটসহ ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার

২৪ জুলাই ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ছাত্রদলের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে

ছাত্রদলের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে © ফাইল ছবি

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ২২ জুন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ যথাক্রমে সাবেক সহ-সভাপতি মো. এজমল হোসেন পাইলট, ইখতিয়ার রহমান কবির, মামুন বিল্লাহ, জয়দেব জয়, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বায়েজিদ আরেফিন, সাবেক সহ-সাধারণ সম্পাদক দবির উদ্দিন তুষার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত, আব্দুল মালেক, সাবেক সদস্য আজিজুল হক পাটোয়ারী আজিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীকে বহিষ্কার করা হয়েছিল।

উক্ত বহিস্কারাদেশ প্রত্যাহারের জন্য উল্লিখিত নেতৃবৃন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬