ওয়াসিম বিনয়ের সঙ্গে নিজের দায়িত্ব পালন করে গেছেন: সাদ্দাম

১৮ জুন ২০২৩, ১১:৩৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
সাদ্দাম ও ওয়াসিম

সাদ্দাম ও ওয়াসিম © ফাইল ছবি

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম এম ওয়াসিম রানা নিজের দায়িত্ব অত্যন্ত বিনয়ের সঙ্গে পালন করে গেছেন। রবিবার (১৮ জুন) ওয়াসিম রানার আত্মার শান্তি কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

সাদ্দাম বলেন, ওয়াসিম রানাকে আমি ব্যক্তিগতভাবে অনেক আগে থেকে চিনি। তার আচার-আচরণ ছিল অত্যন্ত বিনয়ী। যেটা প্রতিটি ছাত্র নেতারই থাকা জরুরী। কবি নজরুল কলেজ ছাত্রলীগ কমিটি দেওয়ার পর সে তার দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত বিনয়ের সাথে পালন করতে সক্ষম হয়েছে।

এদিন কলেজ অডিটোরিয়ামে বেলা সাড়ে ৫টায় ওয়াসিম রানার আত্মার শান্তি কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: ওয়াসিম রানার পদে বেলায়েত হোসেন

স্মরণসভা ও দোয়া মাহফিলে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং কলেজ শাখা ছাত্রলীগে ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন সাগর, সাধারণ সম্পাদক এবং সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহাবুর রহমান দোয়া-মাহফিলে অংশ নিয়ে বলেন, ওয়াসিম রানার সঙ্গে রাজনৈতির মাঠে আমার অনেক স্মৃতি রয়েছে। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬