প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে শেহাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

২৩ মে ২০২৩, ০২:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে শেহাবিতে ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: প্রতিবাদে শেহাবিতে ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে কবরস্থানে পাঠানোর হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (শেহাবি) শাখা ছাত্রলীগ। শনিবার (২০ মে) এ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জিহাদুল ইসলাম জয়, নাহিদ হাসান, ইয়াসির আরাফাত, অনিক, সানোয়ার, এনামুল হক বিজয়, তানজিদ, রুবেল কুমার দাস, আজাহারুল ইসলাম রিফাতসহ সংগঠনটির নেতাকর্মীরা।

মিছিল শেষে বিএনপি নেতা আবু সাইদকে উদ্দেশ্য করে তারা বক্তব্যে বলেন, বাংলার মাটিতে তার বিচার হবে। এরপর তারা যেকোনো পরিস্থিতিতে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের অংশীদার হয়ে পাশে থাকার সুদৃঢ় অঙ্গীকার নেয়।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬