ফসলের মাঠে ছাত্রলীগ সম্পাদক, কেটে দিলেন কৃষকের ধান

১৭ মে ২০২৩, ০১:৫৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
ফসলের মাঠে ছাত্রলীগ সম্পাদক, কেটে দিলেন কৃষকের ধান

ফসলের মাঠে ছাত্রলীগ সম্পাদক, কেটে দিলেন কৃষকের ধান © সংগৃহীত

নেতাকর্মীদের নিয়ে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। মঙ্গলবার (১৬ মে) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সংগঠনের নেতাকর্মীদের নিয়ে হতদরিদ্র এক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেন তিনি।

ধান কাটার সেই মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন শেখ ইনান। এতে দেখা যায়, সাদা টি-শার্ট পরে মাথায় লাল গামছা বেঁধে নেতাকর্মীদের নিয়ে কাঁচি হাতে ধান কাটছেন এই ছাত্রনেতা। তার সেসব ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে সরাসরি মাঠে নেমে কৃষকের ধান কাটায় অনেকেই তার প্রশংসা করছেন।

অসহায় নারী কৃষক সাহিদা বেগম জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা তার জমির ধান কেটে না দিলে তার পক্ষে কোনোভাবেই ধান ঘরে তোলা সম্ভব ছিল না। এই দুঃসময়ে তাকে সহযোগিতা করায় তিনি ছাত্রলীগ নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন: কৃষকের ধান কেটে দিল রাজশাহী জেলা ছাত্রলীগ

এ বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আমরা সবসময়ই মানবিক কাজে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই এই সংগঠনটি দেশের নানান সংকটে, দুর্যোগ-দুর্বিপাকে, সংগ্রামে-সংশয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দেশরত্ন শেখ হাসিনা বরাবরই আমাদের মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়ে থাকেন। তারই প্রত্যক্ষ নির্দেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা গত প্রায় ১ মাস যাবত সারাদেশে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিতে সর্বাত্মক সহযোগিতা করছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬