সাদ্দামের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন ছাত্রলীগ সম্পাদক

০৫ মে ২০২৩, ০৮:০৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
সভাপতি সাদ্দাম হোসেন এবং সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

সভাপতি সাদ্দাম হোসেন এবং সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। © ফাইল ছবি

সাদ্দাম হোসেনের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে বলে জানিয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আজ শুক্রবার (৫ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।

এর আগে গত ২০ এপ্রিল ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে পুরনো একটি ব্যথার অস্ত্রোপচার করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে ডাক্তারের পরামর্শে বিশ্রামে রয়েছেন।

এদিকে, অস্ত্রোপচারের পর ফেসবুক পোস্টে সাদ্দাম হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের সর্বশেষ অবস্থা জানিয়ে একটি বার্তা দিয়েছিলেন। পোস্টে সাদ্দাম হোসেন লিখেছেন, আমার শরীরে পুরনো একটি ব্যথা জেগে উঠেছে। এ ধরনের ব্যথা মোকাবিলা করা অত্যন্ত কঠিন। তাই আমি ডাক্তারের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছি। অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে ডাক্তাররা আমাকে জানিয়েছেন। আমি বর্তমানে বিশ্রামে রয়েছি।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় দু’বার সফল হয়েছি যেভাবে

তিনি আশা প্রকাশ করে বলেন, আমি সুস্থ হয়ে দ্রুত আবার আপনাদের মাঝে ফির আসবো। ডাক্তাররা আমাকে জানিয়েছেন বর্তমানে আমি সম্পূর্ণ সুস্থ হওয়ার প্রাথমিক পর্যায়ে রয়েছি। সুস্থ হওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট এ সময়ে আমি আমরা স্বাভাবিক কার্যক্রম থেকে বিরতি নিচ্ছি।

ফেসবুক পোস্টে সাদ্দাম নিজ পরিবার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও স্মরণ করেছেন। তিনি লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। তার (শেখ হাসিনা) এ ধরনের দৃষ্টিভঙ্গি আমার এবং আমার পরিবারের অনেক বড় প্রাপ্তি। এজন্য আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

উল্লেখ্য, গেল বছরের ২০ ডিসেম্বর সংগঠনটির নতুন কমিটিতে সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালি আসিফ ইনানকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটি করতে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন শেখ হাসিনা।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬