ছাত্রলীগ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

০৪ মে ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজু

ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজু © ফাইল ছবি

ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজুর ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মোবাইলে ধারণ করা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমটিতে।

চার মিনিট ২৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, ওমরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজু একটি কক্ষে বসে ইয়াবা সেবন করছেন। তাঁকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন অন্য একজন। ভিডিওটিতে রাজুকে স্পট দেখা গেলেও সহযোগিতা করা ওই ব্যক্তিকে চেনা যায়নি। ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটির নিচের কমেন্টস বক্সে ইয়াবা সেবনকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভিউয়ার্সরা।

নাম প্রকাশ না করার শর্তে ওমরপুর ইউনিয়ন ছাত্রলীগের কয়েকজন নেতা জানান, আকতার হোসেন রাজুর প্রকাশ হওয়া ভিডিওটি আরও কয়েক মাস আগের। কয়েক দিন আগে এটি ফেসবুকে প্রকাশ পেয়েছে। রাজু ইয়াবা সেবনের পাশাপাশি নেশাদ্রব্য বিক্রির সঙ্গেও জড়িত।

এ বিষয়ে ওমরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন রাজু নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি রাজনীতির প্রতিহিংসার শিকার। এ কারণে তাঁর ছবি এডিট করে এই ভিডিও বানানো হয়েছে।

আর চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন বলেন, ভিডিওটি যাচাই-বাছাই চলছে।

বিএনপি নেতাকে গুলির ঘটনায় ভাইকে ‘ফাঁসানো’র চেষ্টার অভিযোগ
  • ০৯ আগস্ট ২০২৬
যেকারণে অস্ট্রেলিয়া চলে যাওয়ার গোপন পরিকল্পনা করেছিলেন মেসি…
  • ০৯ আগস্ট ২০২৬
মেসির জার্সি পরে মাঠে নেমেছিলেন দে পল, গোল করে উৎসর্গ করলেন…
  • ০৯ আগস্ট ২০২৬
বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে ফিরলেন মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
কারখানার শ্রমিক থেকে মেসির স্বপ্নের কারিগর, বাবা হোর্হে যেভ…
  • ০৯ আগস্ট ২০২৬
সারাদেশের আবহাওয়া কেমন থাকবে আজ
  • ০৯ আগস্ট ২০২৬