চাঁদপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছাল ছাত্রলীগ

২৭ এপ্রিল ২০২৩, ০৫:০১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
চাঁদপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছাল ছাত্রলীগ

চাঁদপুরে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছাল ছাত্রলীগ © টিডিসি ফটো

কেন্দ্রের আহবানে সাড়া দিয়ে চাঁদপুরে কৃষকের মাঠের ধান কেটে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগের নেতারা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় চাঁদপুরে সদর বাগাদী ইউনিয়ন ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দেওয়া হয়। ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দেয়ায় খুশি কৃষক বাদশা মিয়া।

এ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক শামীমা সীমার নেতৃত্বে ধান কেটে কৃষক এর ঘরে পৌঁছে দিল ছাত্রলীগের নেতারা।

কৃষক বাদশা মিয়া জানান, আমি প্রায় এক একর জমিতে ধানের আবাদ করেছি। তবে ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগ নেত্রী শামীমা সীমার নেতৃত্বে এলাকার ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কেটে মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ধন্যবাদ জানাই; কারণ কৃষকের কথা চিন্তা করে তিনি পাশে দাঁড়ানো নির্দেশ দিয়েছেন। বৃষ্টির আগেই আমার জমির সকল ধান কেটে ঘরে তুলতে পেরেছি, আমি অনেক খুশি।

এসময় উপস্থিত ছিলেন, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগ নেতা আল-আমিন, মোঃ সিয়াম তালুকদার, তাহসিন খান রায়হান, আশরাফুল আবির, শাকিল পাঠান, মোজাম্মেল হোসেন আলম, রাকিব, এমরান, শামীম, সৌরভ প্রমুখ। 

চাঁদপুর জেলা ছাত্রলীগ সহ -সভাপতি  শামীমা সীমা  জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী ও কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির আওতায় কৃষকের জমির ধান কেটে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগ যখন যে সিদ্ধান্ত দিবেন, তা পালন করতে আমরা ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছি।

ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধে অংশ নিচ্ছে আরেকটি দেশ!
  • ৩০ মার্চ ২০২৬
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১৬ কেজির কোরাল মাছ
  • ৩০ মার্চ ২০২৬
বিদ্যালয় পরিদর্শনের বার্ষিক ক্যালেন্ডার আপলোড করার সময় বাড়…
  • ৩০ মার্চ ২০২৬
বিএসআরএম গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
হঠাৎ কর্মী ছাঁটাইয়ের পিছনে 'এআইকে' দুষছেন টেক সিইওরা, কিন্…
  • ৩০ মার্চ ২০২৬
কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence