কেন্দ্রের আহ্বানে কৃষকের ধান কেটে দিচ্ছে জবি ছাত্রলীগ

২৬ এপ্রিল ২০২৩, ০৬:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM
কেন্দ্রের আহ্বানে কৃষকের ধান কাটছেন জবি ছাত্রলীগের তিন নেতা-কর্মী

কেন্দ্রের আহ্বানে কৃষকের ধান কাটছেন জবি ছাত্রলীগের তিন নেতা-কর্মী © টিডিসি ফটো

কৃষকের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষিত ধান কাটা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরাও। 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের তিনজন নেতা-কর্মী তাদের ধান কাটার চিত্র শেয়ার করলে  তা সর্বত্র প্রশংসা কুড়োয়। ধান কাটা কর্মসূচিতে অংশ নেয়া এই তিনজন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরাগ হোসাইন ও  ছাত্রলীগ কর্মী মশিউর রহমান আদি ও সামিরা মাহমুদ মিথি। 

সামিরা মাহমুদ জানান, কৃষি ও খাদ্য শস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ  করে গড়ে তোলার কারিগর বাংলাদেশের মানুষের আশা ভরসার কেন্দ্রস্থল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন শেখ হাসিনা।  তাঁর উন্নয়ন দর্শনের বড় অংশ জুড়ে রয়েছে কৃষি ও কৃষক। তারই ধারাবাহিকতায় রংপুর আবাদি জমিতে সরেজমিনে মাঠে কৃষক ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটার কাজে  অংশগ্রহণ করি।

এসময় তিনি আরও বলেন, ছাত্রলীগ সবসময় খেটে খাওয়া  জনগণের পাশে ছিল আছে থাকবে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা এবার কৃষকদের পাশে দাড়িয়ে তাদের ধান কাটায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি। 

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার এক কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেয় পরাগ হোসাইন। পরাগ হোসাইন বলেন, প্রায় দশ জন মিলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। ছাত্রলীগের এই ধারা অব্যাহত থাকবে। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের নির্দেশে সারাদেশে কৃষকদের সহায়তা করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
হিটের প্রকল্প মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান ইউজিসি…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ: সরোয়ার তুষার
  • ০৮ এপ্রিল ২০২৬
close