ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিল ছাত্রলীগ

২৫ এপ্রিল ২০২৩, ০৭:৫৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৯ AM

© সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের হাফিজপুর গ্রামের কৃষক রেজাউল করিমের ৬৬ শতাংশ পাকা বোরে ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে ধানগুলো মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন তারা।

এতে অর্থের কারণে শ্রমিক সংকটে থাকা কৃষক রেজাউলের মুখে হাসি ফুটেছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে ওই ইউনিয়নের ছাত্রলীগ নেতা রুবায়েত রহমান আরাফাত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানগুলো কেটে দেন।

কৃষক রেজাউল করিম বলেন, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি। আবার বাইরে থেকে শ্রমিক কম আসায় সংকট রয়েছে। ঝড়বৃষ্টির শঙ্কায় জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা জমির ধানগুলো কেটে, মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। তাদের এমন কাজে ভীষণ খুশি আমি।

তিনি আরও বলেন, সার, বীজ, সেচ ও কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় ৬৬ শতাংশ জমিতে ধান ফলাতে অনেক ধারদেনা করতে হয়েছে। শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ে আরও অনেক টাকার দরকার হতো। কোনও প্রতিদান ছাড়াই ছাত্রলীগের নেতাকর্মীরা ধানগুলো ঘরে তুলে দিয়েছেন। তাদের মতো বাকিরাও যদি এভাবে কৃষকদের পাশে দাঁড়াতো, তাহলে ধান কাটা নিয়ে দুশ্চিন্তা করা লাগতো না স্থানীয় কৃষকদের।

ছাত্রলীগ নেতা রুবায়েত রহমান আরাফাত বলেন, ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দেওয়া হচ্ছে। চাহিদা অনুযায়ী কৃষকদের সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক, আবেদন ৭ মে পর্যন্ত
  • ২৬ এপ্রিল ২০২৬
পেশাদার খুনি দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, সংসদে নিরাপত্তা চাইল…
  • ২৬ এপ্রিল ২০২৬
ভারতের কাছে হেরেও ১৪ বছরের অপেক্ষার অবসান বাংলাদেশের
  • ২৬ এপ্রিল ২০২৬
আবারও পাকিস্তানে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরা…
  • ২৬ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন ক…
  • ২৬ এপ্রিল ২০২৬
চার কারণে বদলির সুযোগ মিলবে না শিক্ষকদের
  • ২৬ এপ্রিল ২০২৬