ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে গেলেন মির্জা ফখরুল

১১ এপ্রিল ২০২৩, ০৯:২৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
হাসপাতালে আহত ছাত্রদলের নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

হাসপাতালে আহত ছাত্রদলের নেতাকর্মীদের খোঁজ নিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদলের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে রাজধানীর দুটি বেসরকারি হাসপাতালে তিনি তাদের দেখতে যান। এসময় তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী মনে করে, হামলা-মামলা করে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখা যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। মানুষ জেগে ওঠেছে। মানুষ তাদের অধিকার, ভোটের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে এ সরকারকে হটিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।

ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্রনেতাদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। 

আরও পড়ুন: বন্ধ স্কুলেই চলছে কোচিংয়ের ক্লাস

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল।

উল্লেখ্য, সোমবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক মানসুরা আলম, সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সলিমুল্লাহ মুসলিম হলের কর্মী আব্দুল্লাহ গুরুতর আহত হন। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়। 

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬