কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, পদ থেকে বহিষ্কার

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ PM
ছাত্রদল নেতা মো. রিজভী।

ছাত্রদল নেতা মো. রিজভী। © সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেয়েটির পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মো. রিজভী (২৪)।

গত সোমবার সকালে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ছাত্রীর পরিবার রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযুক্ত মো. রিজভী পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেনের সই করা এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁকে পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিয়ার আলী কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। ছাত্রী দোকানের সামনে গেলে তাঁকে টেনে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

স্বজনদের অভিযোগ, কলেজে যাওয়া-আসার পথে রিজভী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি তাঁর মা–বাবাকে জানানো হলে তাঁরা ছেলেকে শাসন না করে উল্টো ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

অভিযোগের বিষয়ে জানতে রিজভীর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে। স্বজনদের দেখানো বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950