ঢাবি শিক্ষক সমিতির বিবৃতির নিন্দা ছাত্র ইউনিয়নের

০১ এপ্রিল ২০২৩, ০২:৫১ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন © লোগো

প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দেওয়া ‍বিবৃতির নিন্দা জানীয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাবি শাখার একাংশ।

শনিবার (১ এপ্রিল) ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রদানকৃত ন্যাক্কারজনক ও চাটুকারী সংবাদ বিজ্ঞপ্তির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।

আরও পড়ুন: রাবি শিক্ষার্থীদের ‘সাধের বাজার’, কেনা যায় ২০০ গ্রাম মাংস।

সম্প্রতি সাংবাদিক শামসুজ্জামান শামসের 'আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রেক্ষিতে তাকে সাদা পোশাকে তুলে নিয়ে পরবর্তীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতারের ঘটনায় ঢাবি শিক্ষক সমিতি গতকাল শুক্রবার এই প্রেস রিলিজ দেয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ড. জিনাত হুদার স্বাক্ষরকৃত এ প্রেস রিলিজে উক্ত প্রতিবেদনটিকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হয়

সাংবাদিক গ্রেফতারকে সমর্থন করার মাধ্যমে শিক্ষক সমিতি মেরুদন্ডহীনতার পরিচয় দিচ্ছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনাকে 'রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টা' আখ্যা দেওয়ায় শিক্ষক সমিতির সরকারের প্রতি নগ্ন চাটুকারীতার প্রকাশ পাচ্ছে। একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এরূপ সরকারের প্রতি চাটুকারসুলভ আচরণ শুধু নিন্দাজনকই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত চরিত্রের পরিপন্থীও।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬