প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হয়ে যা বললেন ছাত্রলীগ নেতা সনজিত

২১ মার্চ ২০২৩, ০৪:৫৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
সনজিত চন্দ্র দাস

সনজিত চন্দ্র দাস © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি  সনজিত চন্দ্র দাস।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে সনজিত চন্দ্র দাস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি এর আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে এবং বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেই সর্বদা ছাত্র রাজনীতি করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এসাইনমেন্ট অফিসার হিসেবে নিযুক্ত করায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করবো বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে সনজিত চন্দ্র দাসের চুক্তিভিত্তিক নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব মোহা. রফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সনজিতকে গ্রেড-৯ এর বেতনের সর্বোচ্চ ধাপ অর্থাৎ ৫৩০৬০ টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার পদে যোগদানের তারিখ থেকে যুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

 

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুরে ৫১ প্রার্থীর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআরে যুক্ত হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬