ছাত্রলীগের পদ পেতে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা

০৭ মার্চ ২০২৩, ০৮:৩৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

রংপুর জেলা ছাত্রলীগের আওতাধীন সকল উপজেলা, কলেজ, ইউনিয়নের প্রতিটি ইউনিটে পদ পেতে পরীক্ষা দিতে হয়েছে নেতাকর্মীদের। সোমবার (৬ মার্চ)  বিকেলে গঙ্গাচড়া ডিগ্রি কলেজে সম্মেলন শেষে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করে পদ প্রত্যাশীরা।

৫০ নম্বরের এই লিখিত পরীক্ষার সব প্রশ্ন করা হয়েছে ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই থেকে। পরীক্ষার নির্ধারিত সময় ছিল ৩০ মিনিট। ছাত্রলীগের ৯ জন পদপ্রত্যাশী এই পরীক্ষায় অংশ নিয়েছেন।

পরীক্ষা শেষে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। এ জন্য ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপর প্রশ্ন করে আমরা পরীক্ষা নিয়েছি। যাঁরা ভালো ফলাফল করবে, তাঁদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে।

এর আগে, রংপুরের কাউনিয়া,পীরগাছা ও বদরগঞ্জ  উপজেলা, পৌরসভা, কলেজ ইউনিটে পদ পেতে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হয়েছিল ছাত্রলীগ নেতাকর্মীদের।

নিউ গিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল নিয়ে সবশেষ যা জানাল …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আদালতের আদেশ অমান্যের অভিযোগে আবুজর গিফারী কলেজের সাবেক সভা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুরে ৫১ প্রার্থীর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাংলা কিউআরে যুক্ত হচ্ছে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের সুবি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬