চট্টগ্রাম শহীদ মিনারে ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৫

২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল চত্বরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে

চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল চত্বরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে © সংগৃহীত

চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল চত্বরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্র ইউনিয়নের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের অভিযোগ, অসংখ্য মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকলেও, ছাত্রলীগ নেতাকর্মীরা লাইন ভেঙে শহীদ বেদীতে উঠে যাচ্ছিল। এর প্রতিবাদ করায় ছাত্রলীগ নেতারা তাদের মারধর করে। মারধরে আহত ছাত্র ইউনিয়নের ৫ নেতাকর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ এবং আওয়ামী লীগ ও ছাত্র ইউনিয়নের সিনিয়র নেতাদের হস্তক্ষেপে উভয় পক্ষ শান্ত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ইমরান চৌধুরী সাংবাদিকদের বলেন, ওই স্কুলের শহীদ মিনারে আমাদের নেতাকর্মীরা ফুল দিতে গিয়েছিলেন। সবাই সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একদল ছাত্রলীগ কর্মী সারিতে না দাঁড়িয়ে শহীদ বেদীতে উঠে যাচ্ছিল। আমাদের কর্মীরা এর প্রতিবাদ করলে তারা বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু করে। পরে আমরা যখন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে ফিরছিলাম, তখন ছাত্রলীগ কর্মীরা আমাদের কর্মীদের মারধর করে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর জানান, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয়।

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (পশ্চিম) অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই নিয়ে কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি।

 

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬