কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান

৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ PM
অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান

অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছান © সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অধ্যাপক ডা. মোহাম্মদ মাছুম হাছানকে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে বর্তমান অধ্যক্ষ অধ্যাপক ডা. মির্জ্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলামকে নিজ বিভাগে পাঠানো হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ উভয় প্রজ্ঞাপনে সই করেছেন।

নবনিযুক্ত অধ্যক্ষ ডা. মোহাম্মদ মাছুম হাছানের অধ্যাপকের চলতি দায়িত্বে রয়েছেন। তিনি ওএসডি হিসেবে কুমিল্লা মেডিকেলের ইউরোলজি বিভাগে সংযুক্তিতে ছিলেন। অপরদিকে ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের অধ্যাপক।

উভয় প্রজ্ঞাপনে রদবদলকৃত কর্মকর্তাদের আগামী ৫ অক্টোবরের মধ্যে পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পুষ্টিবিদদের জন্য সুখবর
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য দুয়ার খুলে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপি গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি নেই’ মরিয়মের বাবার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে সরকার কোনো দায় নিতে চায় না: মীর শাহ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন বেতন স্কেলে ৪৭ পদে চাকরি জেলা প্রশাসকের কার্যালয়ে, আবে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬