২০ দাবিতে প্রাধ্যক্ষের কাছে ঢাবির জহুরুল হক হল ছাত্রলীগের স্মারকলিপি

২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
ছাত্রলীগের স্মারকলিপি

ছাত্রলীগের স্মারকলিপি © টিডিসি ফটো

হলের সার্বিক সমস্যার সমাধান ও একটি স্মার্ট হল প্রাঙ্গণ নিশ্চিত করতে প্রাধ্যক্ষের কাছে ২০ দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগ। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিমের কাছে হলের পরিবেশ সুন্দর ও আরও উন্নত পরিবেশ নিশ্চিত ও শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও নিশ্চিত করতে শাখা ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে হল ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ও আগামী হল কমিটিতে পদপ্রত্যাশী ইমাম হোসেন জিহাদ, তানভীর মাহতাব, ফরিদ জামান, নুরুদ্দীন আহমেদ, নাইম উল ইসলাম, মুনতাসির শুভ, সাকিব আল আবরার, মো: বেলাল হোসেন, জাহিদুল ইসলাম, রওনক আহমেদ শাওন, বাসেত ইমাম, মোঃ জুনাইদ হোসাইন খান, সাকিবুর রহমান সায়েম, সাদিক আল তুর্য প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ক্যাম্পাসকে স্মার্ট করতে ঢাবি ছাত্রলীগের ১০ নির্দেশনা

শাখা ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন পূরণের অংশ হিসেবে স্মার্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্মার্ট শহীদ সার্জেন্ট জহুরুল হক হল গড়তে বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর। একটি স্মার্ট হল হলো সেই প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীদের পড়াশোনা-থাকা-খাওয়ার ব্যবস্থার পাশাপাশি শারীরিক, মানসিক, নৈতিক, সামাজিক, ধর্মীয় মূল্যবোধ, বিশ্ব নাগরিকত্ব তথা পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য প্রয়োজনীয় ও সময়োপযোগী সুযোগ সুবিধার যথাযথ ব্যবস্থা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট নির্ভর বর্তমান যুগে আমাদের হলে লক্ষ্য করা যায় এখানে নেই কোন মানসম্মত ইন্টারনেট সংযুক্তি। এছাড়াও ক্যান্টিনের খাবারের মূল্য বৃদ্ধির তুলনায় মান বৃদ্ধি করা হয়নি। আরেকটি অস্বস্তির বিষয়, হলে প্রায়ই চুরির ঘটনা ঘটছে। পর্যাপ্ত নিরাপত্তা ও ক্লোজ সার্কিট ক্যামেরা না থাকায় চোর শনাক্ত ও এদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দূরুহ এবং সময়সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া, হলের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না। ওয়াশরুম এবং হলের বিভিন্ন স্থান অপরিষ্কার রয়ে যাচ্ছে ফলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে এবং সার্বিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সর্বোপরি, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ সাধন ও শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: ‘ম্যানার’ শেখানো নেতারাই বিপথে, ইমেজ ফেরানোর চেষ্টায় ছাত্রলীগ

এ বিষয়ে হল প্রাধ্যাক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বলেন, হল ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমাদের একার পক্ষে এসব কাজ সম্ভব নয়। এক্ষেত্রে আমার হলের শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ, এত সৃজনশীল চিন্তাধারা সত্যিই অসাধারণ। ইতিমধ্যে আমরা বেশ কিছু কাজ হাতে নিয়েছি যেমন, হলের খাবারের মান ঠিক করা, হলে মশা ও ছারপোকা নিধন কার্যক্রম পরিচালনা করতে বলেছি। শিক্ষার্থীদের সহযোগিতা থাকলে দ্রুত সময়ের মাঝে এসব সমাধান হবে। বাকিগুলোও আমরা অতিসত্বর হলে স্থাপনের চেষ্টা করবো।

২০ দফা দাবির মধ্যে রয়েছে— হলের ক্যান্টিনের খাবারের মানোন্নয়ন ও ক্যান্টিনের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা; বাণিজ্যিকভাবে হলের মাঠ ভাড়া দেওয়া বন্ধ করতে হবে; হলের ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করা। প্রয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিবর্তন; হলের গুরত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন এবং নষ্ট ক্যামেরা পরিবর্তন; ওয়াশরুম সংস্কার ও পরিচ্ছন্নকর্মীদের প্রতিদিন দুইবেলা ওয়াশরুম পরিষ্কার নিশ্চিত করা। শুক্র-শনিবারেও তাদের উপস্থিতি নিশ্চিত করা; পুকুর এবং পুকুরের ঘাটসহ সার্বিক সংস্কার; হলের সেলুন আধুনিকায়ন; দোকানে বিভিন্ন প্রকারের পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ এবং রাত ৩-৪ টা পর্যন্ত অন্তত একটা দোকান খোলা রাখার ব্যবস্থা করা; হলে ওয়াশিং মেশিন স্থাপন; একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপন; পুরনো অডিটোরিয়াম ভেঙে একটি নতুন ও আধুনিক অডিটোরিয়াম নির্মাণ; ছারপোকা ও মশা নিধন, নিয়মিত হল প্রাঙ্গন পরিষ্কার; লন্ড্রি সেবার মানোন্নয়ন করণ; হলের প্রধান ফটকের সামনে যানজট সমস্যা সমাধান; পলাশীর গেট ২৪ ঘন্টা খোলা এবং সার্বক্ষণিক একজন গেটম্যান নিযুক্ত করণ; শিক্ষার্থীদের জন্য হলে একটি জিমনেশিয়াম স্থাপন; রিডিংরুমগুলোর আসন সংখ্যা বৃদ্ধি ও সংস্কার নিশ্চিতকরণ; গেস্টরুমের আধুনিকায়ন এবং খেলাধুলার উপকরণের পর্যাপ্ত ব্যবস্থা করা; হলে সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা; হলের অতিথি কক্ষের আধুনিকায়ন নিশ্চিতকরণ।

হাদি হত্যার ‘মাস্টারমাইন্ড’ বাপ্পির আয়-ব্যয়-সম্পদের অসঙ্গতি…
  • ০৬ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে এক সপ্তাহে নিহত ২০০ শিশু
  • ০৬ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার কাছে ৫ গোলের বড় হার বাংলাদেশের 
  • ০৬ মার্চ ২০২৬
কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু
  • ০৬ মার্চ ২০২৬
নির্বাচনে ৩ কোটি ৭৪ লাখ ভোট পেয়েছে বিএনপি, জামায়াত কত?
  • ০৬ মার্চ ২০২৬
এমপিদের দুই দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি
  • ০৬ মার্চ ২০২৬