শিক্ষার্থী নির্যাতনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রলীগের মানববন্ধন

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১০ PM
রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্রলীগের (ননী—মাসুদ) মানববন্ধন

রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্রলীগের (ননী—মাসুদ) মানববন্ধন © সংগৃহীত

সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নির্যাতনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ (ননী—মাসুদ)। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাশিদুল হক ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাতুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, ঢাবি শাখার সভাপতি চন্দ্রনাথ পাল প্রমুখ।

আরও পড়ুন: ফের বেপরোয়া ছাত্রলীগ, অপরাধীদের শাস্তি কেবল বহিস্কার

মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) কিছুদিন ধরে নবীন শিক্ষার্থীদের ওপর যে শারীরিক ও মানসিক নির্যাতন চলছে তা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের নির্যাতনের খণ্ডচিত্র মাত্র। এভাবে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন করে আসছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ধারাবাহিক ভাবে ঘটনাগুলো ঘটেই যাচ্ছে।

কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাস এবং হল, হোষ্টেলে, ছাত্রাবাস, গণরুম ও গেস্টরুমে টর্চার সেল বা কারাগার তৈরি করে শিক্ষার্থীদেরশারীরিক ও মানসিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। সেই সঙ্গে অপরাধীদের কোনো সংগঠনের তকমা না দিয়ে শুধু অপরাধী হিসেবে চিহ্নিত করে আজীবনের জন্য ছাত্রত্ব বাতিলসহ ফৌজদারি মামলায় সম্পৃক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে তিনজনকে বিএসএফের পুশইনের চেষ্টা, বি…
  • ০৯ আগস্ট ২০২৬
জামায়াত-এনসিপি জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্ণেল অলি আহমদ
  • ০৯ আগস্ট ২০২৬
মুস্তাফিজকে নিয়ে দুবাই ক্যাপিটালসের রহস্যময় পোস্ট
  • ০৯ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে ২৩ পদে চাকরি, আবেদ…
  • ০৯ আগস্ট ২০২৬
মায়ের সঙ্গে অভিমান করে রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় কিশোর, সকা…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই যাদুঘর থেকে ফেলানীর চিহ্ন সরিয়ে ফেলা ব্যক্তিদের উদ্দে…
  • ০৯ আগস্ট ২০২৬