ছাত্ররাজনীতির সুনাম হারিয়ে গেছে: কাদের

২৫ ডিসেম্বর ২০২২, ০৫:৪১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ওবায়দুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ছাত্র রাজনীতির সুনামের ধারা কোথায় যেন হারিয়ে গেছে। কোথায় যেন তলিয়ে গেছে। ছাত্ররাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।

রোববার (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ছাত্ররাজনীতিকে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হলে লিডারশিপকে স্মার্ট ও আকর্ষণীয় হতে হবে। স্মার্ট মানে সুন্দর পোশাক পরা না, সাধারণ পোশাক পরেও স্মার্ট থাকা যায়। স্মার্টনেস চেতনায়, মনের ভেতর। চেতনায় থাকলে, মনে থাকলে, বাইরেও তার প্রকাশ ঘটবে।

আরও পড়ুন : শিক্ষা উপকরণের দাম বাড়ানোয় ছাত্রদলের প্রতিবাদ

ছাত্রলীগের নতুন নেতৃত্বের উদ্দেশে কাদের বলেন, আমাদের নেত্রী অনেক আশা নিয়ে সাদ্দাম ও ইনানকে কেন্দ্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে শয়ন ও সৈকতকে পছন্দ করেছেন। আমরা সিভি দেখে, সবার সবকিছু দেখে, অনেক আশা নিয়ে তোমাদের দায়িত্ব দিয়েছি। 

তিনি আরও বলেন, আমার শুধু একটাই চাওয়া, ছাত্ররাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। এটা যদি করতে পারো, তোমরা সফল। তা না হলে, সেই পুরানো বিষয়গুলো আবারও আমাদের হতাশ করবে।

এর আগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের হাতে বৃত্তিপ্রদান করেন ওবায়দুল কাদের।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence