শিক্ষা উপকরণের দাম বাড়ানোয় ছাত্রদলের প্রতিবাদ

২৫ ডিসেম্বর ২০২২, ০২:৩৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
লোগো

লোগো © ফাইল ফটাে

শিক্ষা উপকরণের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্রদল। রোববার (২৫ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সরকারের ব্যর্থতায় দেশে র্অনৈতিক সংকট যখন ক্রমশই ঘনীভূত হয়ে উঠছে, রিজার্ভের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমছে, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন বাড়ছে, সরকারের নজরদারীর অভাবে এবং তাদের সুবিধাভোগী সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্য যখন অকারণেই আকাশচুম্বী। তখন জনগণ এবং শিক্ষাথীদের জন্য কল্যাণমূলক নীতি গ্রহণের বদলে ভোগ্য পণ্যের পর এবার দাম বেড়েছে শিক্ষা উপকরণের। 

আর কিছুদিন পর শুরু হবে নতুন শিক্ষা বছর। এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে নিউজ প্রিন্টসহ সাদা কাগজের দাম, খাতা, কলম, রাবার, পেন্সিল, জ্যামিতি বক্স, সাধারণ ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর, জিপার ফাইল, স্কুল ব্যাগসহ প্রতিটি শিক্ষা সামগ্রীর দাম বাড়িয়েছে ৩০ থেকে ৪০ শতাংশ। গণবিরোধী এসব সিদ্ধান্তকে প্রতিরোধ করা এবং রুখে দেয়া সচেতন জনগণ এবং শিক্ষার্থীদের আবশ্যিক দায়িত্ব।’’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ ধরনের হঠকারী ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়েছেন। অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এর দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।’’

হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সা…
  • ০৯ আগস্ট ২০২৬
দাম বাড়ল জেট ফুয়েলের 
  • ০৯ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরের শেষের দিকে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন হবে: …
  • ০৯ আগস্ট ২০২৬
গণ-অভ্যুত্থানের সময় জামায়াত-শিবির নিষিদ্ধ করা ছিল অপরাধ
  • ০৯ আগস্ট ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বিআরটিসি বাস-মাহিন্দ্রা সংঘর্ষ…
  • ০৯ আগস্ট ২০২৬
একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ
  • ০৯ আগস্ট ২০২৬