ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বে যারা

২১ ডিসেম্বর ২০২২, ১২:০৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
ঢাকার শীর্ষ চার নেতৃত্ব

ঢাকার শীর্ষ চার নেতৃত্ব © সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম। এছাড়া দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক হিসেবে সজল কুন্ডুর নাম ঘোষণা করা হয়েছে।

এছাড়াও এদিন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি পদে সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক পদে শেখ ওয়ালি আসিফ ইনানের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হয়েছেন মাজহারুল কবির শয়ন এবং সম্পাদক হয়েছেন তানভীর হাসান সৈকত।

আরও পড়ুন: এবারও কেন্দ্রীয় ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব ঢাবির আইন বিভাগের

মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্বিবদ্যালয়ের ছাত্রলীগ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন ।

পরে রাত সাড়ে ১০টার দিকে গণভবনের সামনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মহানগর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককের নাম ঘোষণা করেন। ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের ১৩ দিন পর নতুন কমিটি ঘোষণা করা হলো।

এর আগে ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬