তিলোত্তমার নেতৃত্বে ঢাবিতে ছাত্রীদের প্রতিবাদী মিছিল-সমাবেশ

০৯ ডিসেম্বর ২০২২, ০৭:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM

© টিডিসি ফটো

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আগের মত আবারও দেশে ‘অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি করতে পারে এমন অভিযোগ তুলে তাদের প্রতিহত করতে ‘রুখে দাড়াও ছাত্রসমাজ’ ব্যানারে প্রতিবাদী মিছিল হয়েছে। আজ ৯ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদারের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিবাদী মিছিল হয়।

মিছিলটি হাইকোর্টের মোড় থেকে শুরু হয়ে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল, শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্য হয়ে মধুর ক্যান্টিনে এসে শেষ হয়। এর মাঝে তিনি রাজু ভাস্কর্যের পাদদেশে এক প্রতিবাদী সমাবেশ করেন। পরবর্তীতে মিছিলটি মধুর ক্যান্টিনে অবস্থান নেয়। 

এ বিষয়ে তিলোত্তমা শিকদার বলেন, বিএনপি ১০ ডিসেম্বরের সমাবেশের কথা বলে গত কয়েক দিন যাবত  বিএনপি নয়াপল্টনে যে বোমা সন্ত্রাস ও পুলিশের ওপর হামলা করেছে তাতে দেশের সাধারন মানুষ ও শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরেছে। এদিকে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। অতীতেও আমরা তাদের এ ধরনের কর্মকাণ্ড দেখেছি। তাই সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে ছাত্রলীগ প্রস্তুত আছে এটা জানান দিতেই আমাদের এ প্রতিবাদী সমাবেশ।

তিনি বলেন, সারা দেশে বিভাগগুলোতে তো বিএনপি সমাবেশ করেছে কেউ তো তাদের বাধা দেয়নি। তাহলে কেন হঠাৎ করে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে তাদের এমন তাণ্ডব? তাদের এ সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ জনগণ আর কখনোই সহ্য করবেনা।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ভয় দূর করে ও বিএনপি-জামাতের পূর্বের সন্ত্রাসী কর্মকান্ড তুলে ধরতেই আমাদের এ কর্মসূচি।

এদিকে, ক্যাম্পাসে ছাত্রদলের অনুপ্রবেশ ঠিকাতে আজ ঢাবি ক্যাম্পাসের কার্জন হল, দোয়েল চত্বর, টিএসসি, পলাশী মোড়, শহীদ মিনার প্রাঙ্গণ, ঢাকা মেডিকেল কলেজ এলাকা ও নীলক্ষেত পয়েন্টসহ কয়েকটি স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। 

পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬