ছাত্রলীগ আমাদের প্রথম প্রেম: ওবায়দুল কাদের

০৬ ডিসেম্বর ২০২২, ০২:১৩ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগের আমাদের সবুজ কৈশোরের ভালবাসা। ছাত্রলীগ আমাদের প্রথম প্রেম। শেখ হাসিনার নতুন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ। রাজনীতিবিদরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে আর শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ছাত্রলীগকে বিতর্কিত কর্মকাণ্ড থেকে বেরিয়ে সুনামের ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি। কাদের বলেন, ‘আজ দেখি অনেকেই এই নেতাকে ওই নেতাকে ধারণ করে, মেইনটেইন করে। এক নেতা অন্য নেতাকে কিসের মেইনটেইন করবে?

‘‘একটা কথা পরিষ্কারভাবে বলি—বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ এবং তাদেরকে ধারণ করা ছাড়া আর অন্য কাউকে মেইনটেইন করা যাবে না।’’

আরও পড়ুন: খণ্ড খণ্ড মিছিলে আসছেন নেতা-কর্মীরা, ছাত্রলীগের সম্মেলন শুরু

সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টা ২০ মিনিটের দিকে বেলুন উড়িয়ে তিনি সম্মেলনের উদ্বোধন করেন। ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

ওবায়দুল কাদের বলেন, গত ৪৭ বছরের সবচেয়ে সাহসী ও দক্ষ নেতৃত্বের নাম শেখ হাসিনা। গত ৪৭ বছরের সবচেয়ে দক্ষ কূটনীতিকের নাম শেখ হাসিনা। তিনি হলেন সংকটের ক্রাইসিস ম্যানেজার। বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে শত্রুর মুখে ছাই দিয়ে। শেখ হাসিনার নেতৃত্বে আবার বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে।

পিকে-শাকিরার বাড়িতে এখন ইয়ামালের রাজত্ব, কত দিয়ে কিনলেন
  • ০৯ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় আইসল্যান্ড হতে পারে আপনার পছন্দের একটি দ…
  • ০৯ আগস্ট ২০২৬
ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬