‘স্থায়ী বহিষ্কৃত’ ইডেনের ১৪ ছাত্রলীগ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

২৩ নভেম্বর ২০২২, ০৯:০৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
ইডেন কলেজের দুই পক্ষের মারামারি

ইডেন কলেজের দুই পক্ষের মারামারি © ফাইল ছবি

‘স্থায়ীভাবে বহিষ্কৃত’ হওয়া রাজধানীর ইডেন সরকারি মহিলা কলেজ শাখা ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কেন্দ্রীয় ছাত্রলীগ।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়াদের মধ্যে রয়েছে- ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও  কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা এবং সূচনা আক্তার।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও হামলার পরিপ্রেক্ষিতে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছিল। সে সময় কলেজ শাখা ছাত্রলীগের ১৬ জন নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিল।

এদিকে, প্রায় দুই মাসের মাথায় এসে ‘স্থায়ীভাবে বহিষ্কৃত’ হওয়া ১৪ নেতাকর্মীর বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়েছে। তবে সংগঠনটির ইডেন কলেজ শাখার সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখির বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি।

আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, আফরোজা রশ্মি, মারজানা উর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিস্তি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিনী, জান্নাতুল লিমা, সূচনা আক্তার এর উপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।”

জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবার সহযোগিতা প্রয়োজ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১ জুলাই থেকে কার্যকর পে-স্কেল, বকেয়া বেতন নিয়ে যা বলছে মন্ত…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬