আপনাদের ঘরে মা-বোন নেই?, বললেন ইডেনের রীভা-রাজিয়ারা

০৫ অক্টোবর ২০২২, ১১:৪৩ AM
জামিন নিতে হাইকোর্টে আসেন ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা

জামিন নিতে হাইকোর্টে আসেন ইডেন কলেজ ছাত্রলীগের নেত্রীরা © সংগৃহীত

জামিন নিতে হাইকোর্টে এসেছিলেন ইডেন কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রীভা ও সেক্রেটারি রাজিয়া সুলতানাসহ ১৪ জন। কিন্তু সেখানে সাংবাদিক দেখে ক্ষিপ্ত হন তারা। পুলিশকে ডেকে সাংবাদিকদের শায়েস্তা করতে বললেন রীভা ও রাজিয়া।

এ সময় ‘আপনাদের ঘরে মা-বোন নেই?’, গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্যও করেন ছাত্রলীগের নেত্রীরা। ইডেন কলেজে দুই গ্রুপের মারামারির ঘটনায় মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে আসেন তারা।

ওইদিন গণমাধ্যমের সামনে মারামারিতে জড়ালেও মঙ্গলবার হাইকোর্টে এসে মুখ লুকানোর চেষ্টা করেন দারা। ভিডিও ধারণ করতে গণমাধ্যমকর্মীদের বাধা দিয়েছেন তারা। এ সময় হস্তক্ষেপ চান পুলিশের।

আরো পড়ুন: ধর্ষণে অন্তঃসত্ত্বা কলেজছাত্রী, ছাত্র সমাজ নেতা গ্রেপ্তার

৬ সপ্তাহের আগাম জামিন পেয়ে ফের গণমাধ্যম এড়াতে লুকোচুরি রীভা-রাজিয়াদের। একসঙ্গে জামিন পেলেও তারা ছোট ছোট দলে আদালত প্রাঙ্গণ ছাড়েন। স্থগিত হওয়া কমিটির নেত্রীরা আগাম জামিন পাওয়ার পর সাংবাদিকদের গালিগালাজ করে হাইকোর্ট ছাড়েন।

ইডেন কলেজে গত ২৫ সেপ্টম্বর সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এতে আহত হন ১০ জন। এর পরদিন কেন্দ্রীয় ছাত্রলীগ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করে। স্থায়ীভাবে বহিস্কার হয় ১৭ জন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬