ধর্ষণে অন্তঃসত্ত্বা কলেজছাত্রী, ছাত্র সমাজ নেতা গ্রেপ্তার

০৫ অক্টোবর ২০২২, ১০:০৩ AM
গ্রেপ্তার ছাত্র সমাজ নেতা মো. জহির উদ্দিন ওরফে অন্তু সরদার

গ্রেপ্তার ছাত্র সমাজ নেতা মো. জহির উদ্দিন ওরফে অন্তু সরদার © সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে এক কলেজছাত্রী (২১)। এতে জড়িত থাকার অভিযোগে মো. জহির উদ্দিন ওরফে অন্তু সরদার (৩০) নামে ছাত্রসমাজের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জহির ভান্ডারিয়া পৌরসভা এলাকার পূর্ব ভান্ডারিয়ার সরদার পাড়ার মো. মোশারেফ সরদারের ছেলে। তিনি জাতীয় পার্টি (জেপি, মঞ্জু) ছাত্রসমাজের উপজেলা শাখার সাধারণ সম্পাদক।

জহির উদ্দিন উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. মনিরুজ্জামান জমাদ্দার। ওই ছাত্রী তার বিরুদ্ধে গত সোমবার থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত জহির উদ্দিন ওই ছাত্রীর সঙ্গে এক বছর আগে প্রেমের সম্পর্কে জড়ায়।

আরো পড়ুন: ছাগল চুরি করতে গিয়ে গণধোলাই খেলেন যুবলীগ নেতা

প্রেমের সূত্রে বিয়ের কথা বলে গত ১৫ এপ্রিল প্রথমে এবং পরে বিভিন্ন স্থানে নিয়ে জোর করে ধর্ষণ করেন। এতে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে জহিরকে বিয়ের কথা বলেন। তবে তিনি বিয়ে করার বিষয়টি এড়িয়ে যান।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বলেন, ভুক্তভোগী কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬