ছাগল চুরি করতে গিয়ে গণধোলাই খেলেন যুবলীগ নেতা

০৪ অক্টোবর ২০২২, ০৪:১৫ PM
হাতেনাতে আটক হন যুবলীগ নেতা

হাতেনাতে আটক হন যুবলীগ নেতা © সংগৃহীত

ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হন যুবলীগ নেতা। ধরা পড়ার পর ইচ্ছে মতো গণধোলাই দেন আমজনতা। অতঃপর দল থেকে ও বহিষ্কার করা হয় তাকে। যুবলীগের স্থানীয় নেতারা আজ মঙ্গলবার দুপুরে  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানেই এসব তথ্য উঠে আসে।।

জানা গেছে পীরগঞ্জ পৌর যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন বহিষ্কৃত হাবীবুল্লাহ হাবীব। তবে হাবীব যুবলীগের সদস্য ছিলেন বলে দাবি করছেন যুবলীগ নেতারা।

পৌর শহরের গুয়াগাঁও মহল্লার জবাইদুরের ছেলে তিনি। এর আগে রবিবার দুপুরে পার্শ্ববর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে ছাগল চুরি করতে যান তিনি। সেখানে গিয়ে ধরা খান হাবীবসহ তিনজন। এ সময় স্থানীয়রা তাদেরকে গণপিটুনি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

আরও পড়ুন: কৃষিগুচ্ছের ভর্তি ফি ১০ হাজার, সময়মতো না দিলে আসন বাতিল

পীরগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল বাবু জানান, হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়। সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিষ্কার করা হবে।  

ছাগল মালিকের কন্যা সুমাইয়া বলেন, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি ছাগল মোটরসাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ওই দুই যুবক। এ সময় প্রতিবেশীর এক ভাইসহ তিনি মোটরসাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের ধরে ফেলেন। স্থানীয়রা তাদের গণপিটুনি দেয়। গণপিটুনির ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ট্যাগ: যুবলীগ
সম্প্রীতির সুরে বৈচিত্র্যের উদযাপন, খুবিতে আদিবাসী শিক্ষার্…
  • ১০ আগস্ট ২০২৬
‎ ‘ওসমান হাদি জুলাই ফর জাস্টিস' জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ…
  • ১০ আগস্ট ২০২৬
‘জমিদারি স্টাইলে ভিসি আর চলবে না’: নুরুল হক নূর
  • ১০ আগস্ট ২০২৬
বজ্রবৃষ্টি বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১০ আগস্ট ২০২৬
ফেনী কলেজের শিক্ষক মিলনায়তনে ছাত্রদলের সভা, সমালোচনার ঝড়
  • ১০ আগস্ট ২০২৬
রাতভর ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেও মিলল না পিআইসিইউ, হাম…
  • ০৯ আগস্ট ২০২৬