সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেফতার

০৯ আগস্ট ২০২৬, ০৩:২২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৬, ০৩:৩৬ PM
সালমান শাহ ও ডন

সালমান শাহ ও ডন © সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নায়ক সালমান শাহ হত্যা মামলায় প্রধান আসামী খলনায়ক আশরাফুল হক ওরফে ডনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রবিবার (৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ পুৃলিশের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার ও মিডিংয়া অ্যাডভাইজার বিষয়টি নিশ্চিত করেছেন। 

১৯৯৬ সালে সালমান শাহর মৃত্যুর পর তার পরিবার অভিযোগ করেছিল খুন করা হয়েছে অভিনেতাকে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই জানায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছিলেন সালমান শাহ। 

প্রায় ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন তুলে ধরা হয় হত্যার অভিযোগের কোনো প্রমাণ মেলেনি। ফলে সালমান খুনে অভিযুক্তরা সব দায় থেকে মুক্ত হন। পিবিআই-এর প্রতিবেদনের পর হত্যার অভিযুক্ত তালিকা থেকে মুক্ত মেলে ডনের-ও। 

তবে সালমান শাহ হত্যা মামলার দায় থেকে মুক্তির পাঁচ বছর না যেতেই ফের অভিযুক্ত হলেন ডন। সালমান খানের মামার করা এই মামলায় ডনসহ আসামি করা হয়েছে অভিনেতার প্রাক্তন স্ত্রী সামির হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসিসহ ১১ জনকে। 

মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ঢাকায় ৩০০ রিকশা নিয়ে ব্যত…
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬