ইভার মেডিকেলে পড়ার বাধা কাটল

২২ এপ্রিল ২০২১, ০৫:২৩ PM
জুনাইদ আহমেদ পলক ও ইভা খাতুন

জুনাইদ আহমেদ পলক ও ইভা খাতুন © সংগৃহীত

সরকারি মেডিকেলে চান্স পেয়েও টাকার অভাবে স্বপ্ন ভঙ্গ হতে চলেছিল নাটোরের বাগাতিপাড়ার মেধাবী শিক্ষার্থী ইভার। তবে তার মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণের বাধাঁ কেটেছে। তাকে সহযোগিতায় এগিয়ে এসেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জানা গেছে, ইভা খাতুনের বাড়ি বাগাতিপাড়া উপজেলার সলইপাড়া গ্রামে। সে ওই গ্রামের মৃত ইউসুফ আলী ও ঝরনা বেগমের মেয়ে। গত দুই এপ্রিল অনুষ্ঠিত হওয়া এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় মাগুরা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পান। তবে দরিদ্র হওয়ায় ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তার পড়ালেখার দায়িত্ব নেন জুনাইদ আহমেদ পলক।

এ বিষয়ে পলক বলেন, ইভা খাতুনের মা একজন সংগ্রামী নারী। তার চেষ্টায় ইভার এই সাফল্য। আমি ইভার পড়ালেখার যাবতীয় খরচ বহন করবো। আমি বেঁচে থাকতে তার কোনো চিন্তা নেই।

এ প্রসঙ্গে ইভা খাতুন বলেন, জুনাইদ আহমেদ পলক আমার সঙ্গে ও আমার মায়ের সঙ্গে কথা বলেছেন। আমার পড়ালেখার সব দায়িত্ব তিনি নিয়েছেন। আমরা তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।

ট্যাগ: মেডিকেল
বিশ্ববিদ্যালয় বয়স্ক সাবেক ছাত্রদের রাজনীতিতে পুনর্বাসন কেন্…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাইযোদ্ধাকে থাপ্পড় দিতে দিতে বের করে দিলেন বিএনপি নেতা, ভ…
  • ০৫ আগস্ট ২০২৬
গাজীপুরে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন
  • ০৫ আগস্ট ২০২৬
যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোন ডকুমেন্টারি না
  • ০৫ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রূপকথা গড়া কেপ ভার্দের কোচ এবার মরক্কোর ক্লাবে
  • ০৫ আগস্ট ২০২৬
কনটেন্ট  ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা 
  • ০৫ আগস্ট ২০২৬