বকেয়া মেটাতে মাটি কাটার কাজ করছেন ইঞ্জিনিয়ারিং ছাত্রী

২৮ জানুয়ারি ২০২১, ০৫:০৩ PM
বকেয়া মেটাতে স্থানীয় মনরেগা প্রকল্পের কাজ করছেন রোজি বেহরা

বকেয়া মেটাতে স্থানীয় মনরেগা প্রকল্পের কাজ করছেন রোজি বেহরা © সংগৃহীত

ভারতের ওড়িশার পুরী জেলার দরিদ্র পরিবারের শিক্ষার্থী রোজি বেহরা। পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য নেই তার পরিবারের। সেই অবস্থাতেও ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করার জন্য ভর্তি হয়েছিলেন। কিন্তু কলেজের ফি দিতে পারেননি। বকেয়া মেটাতে এখন মনরেগা প্রকল্পের কাজ করছেন তিনি।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, দলিত পরিবারের রোজি গত ২০ দিন ধরে মনরেগা প্রকল্পের অধীনে মাটি কাটা, রাস্তা তৈরির কাজ করছেন। এই কাজ করে রোজ ২০৭ টাকা রোজগার হয় তাঁর। তা দিয়ে পরিবারকে সাহায্য করার পাশাপাশি কলেজের বকেয়া মেটানোর চেষ্টা করছেন রোজি। তবে এ ঘটনা সামনে আসতেই ওই ছাত্রীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন।

এক সংবাদ সংস্থাকে বিষয়টি নিয়ে রোজি বলেছেন, ‘‘সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা শেষ করছি। কিন্তু কলেজের ৪৪ হাজার টাকা ফি এখনও বাকি রয়েছে। আমার বাবা ২০ হাজার টাকা অবধি জোগাড় করেছে। বাকি টাকা জোগাড়ের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে জন্যই এই কাজে ঢুকেছি।’’

বিষয়টি সামনে আসতেই পুরীর জেলাশাসক সামন্ত ভার্মা বলেছেন, ‘‘আমরা বিষয়টি দেখছি। ওই মেয়েটির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের জরুরীকালীন অফিসার।’’ ভবিষ্যতে তাঁর পড়াশোনার জন্য ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন ওই অফিসার।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিষয়ে হাইকোর্টের…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের কর্মক্ষমতা বাড়াতে পারে ১০টি ফিচার, চালু করবেন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০০ সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে আড়ং, পদায়ন ১৫…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬