বাংলাদেশে পড়ালেখা করলেও ঈদে ভারতে উড়ে গেছেন আদিল মারঘুব

১৯ জুন ২০২৪, ১১:৫৭ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
আদিল মারঘুব

আদিল মারঘুব © টিডিসি ফটো

বাংলাদেশ থেকে যেভাবে অনেক শিক্ষার্থী বিদেশে পাড়ি জমান উচ্চশিক্ষার জন্য, তেমনি বিশ্বের বিভিন্ন দেশ থেকেও বাংলাদেশে উচ্চশিক্ষার জন্য আসছেন অনেকে। ভারত, ইরান, নেপালের মতো দেশগুলোর শিক্ষার্থীরা এখানে আসেন মেডিকেল কলেজগুলোতে পড়তে।

বাংলাদেশের মাটিতে এসব বিদেশি শিক্ষার্থীদের ঈদ কেমন কাটছে? ভারত থেকে বাংলাদেশে পড়তে এসেছেন আদিল মারঘুব। তিনি পড়ালেখা করছেন রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজে।

আদিল মারঘুব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ভারতের বিহার থেকে এসেছি। বর্তমানে আমি গ্রীন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস করছি। এখানে আমার ৪র্থ বর্ষের পাঠদান চলছে। আমি ২০২১ সালের বাংলাদেশে এসেছি। সে হিসেবে প্রায় ৩ বছর হয়ে গেছে। এখানে এটা আমার তৃতীয় ঈদ।

আদিল মারঘুব বাংলাদেশে পড়ালেখা করলেও এবারের ঈদ উদযাপন করেছেন ভারতে তার পরিবারের সঙ্গে। ঈদের আগে আগে তিনি বাংলাদেশ থেকে নিজ দেশ ভারতের বিহারে উড়াল দেন।

পরিবারের সাথে আদিলের ঈদ কেমন কেটেছে জানতে চাইলে তিনি বলেন, ঈদ আনন্দের উৎসব। এই দিন পরিবারের সাথে নামাজ পড়েছি, আত্মীয়স্বজন এবং বন্ধুদের সাথে দেখা করেছি।

আরও পড়ুন: ভারতে পরিবার রেখে বাংলাদেশে পড়তে আসা শাফিয়ার ‘ঈদ বেদনাদায়ক’

এবারের ঈদে ভারতে গেলেও বিগত বছরগুলোর ঈদ কেটেছে তার বাংলাদেশে। সে স্মৃতি স্মরণ করে আদিল জানান, পরিবার ছাড়া এটি সত্যিই বেদনাদায়ক। তিনি বলেন, আগের ঈদগুলোতে আমার পরিবারের কথা খুব মনে পড়তো। এবারের ঈদ আমার কাছে খুব আনন্দঘন।

২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬
এইচএসসিতে ১২২২ নম্বর পেয়ে চট্টগ্রাম বোর্ডে প্রথম তামযীদ
  • ০২ নভেম্বর ২০২৬
কলেজের সভাপতি হতে আর মাস্টার্স পাস লাগবে না, কমল যোগ্যতা
  • ০২ নভেম্বর ২০২৬
এআইয়ের যুগে মিডিয়া লিটারেসি: তথ্যের সাগরে সত্য চেনার লড়াই
  • ০২ নভেম্বর ২০২৬
বাদাম বিক্রি ছেড়ে স্কুলে যাবে ৮ বছরের হাসান, পাশে দাঁড়ালেন …
  • ০১ নভেম্বর ২০২৬