আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দলে দুঃসংবাদ

২২ মার্চ ২০২৫, ১১:৩০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৫ PM

© সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ দুই ম্যাচ ড্র করেছিল ব্রাজিল। চলতি বছর নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে। ঘরের মাঠে নিজেদের সেরাটা খেলতে না পারলেও, দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ দেখছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

এদিকে চলতি মাসের শেষে বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। এই ম্যাচের আগে বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে।

ইনজুরির কারণে সেলেসাওদের সেরা গোলরক্ষক এডারসনকে আগেই হারিয়েছে। এবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে অ্যালিসন বেকারকেও হারাল ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের কারণে বিশ্বকাপ বাছাইপর্বের সুপার ক্লাসিকোতে মাঠে নামতে পারবেন না অ্যালিসন।

কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে মাথায় আঘাত পান অ্যালিসন বেকার। সেই চোটে আর্জেন্টিনা ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি।

তবে বেকারের বিকল্পও জানিয়ে দিয়েছে ব্রাজিল ফুটবল। তার পরিবর্তে গোলরক্ষক ওয়েভের্তনকে দলে ডেকেছেন কোচ দরিভাল। কেবল অ্যালিসনই নয়, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন মিডফিল্ডার জেহেসনও। সেই সঙ্গে কার্ড সমস্যার কারণে আর্জেন্টিনা ম্যাচ মিস করবেন মিডফিল্ডার ব্রুনো গিমারাইস ও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইস। 

সে কারণে তাদের পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এদেরসন আর ডিফেন্ডার বেরালদো।

আগামী বুধবার (২৬ মার্চ) আর্জেন্টিনার মোকাবিলা করবে ব্রাজিল। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে দুই দল।

সবশেষ ২০২৩ সালের ২১ নভেম্বর দুই দলের দেখা হয়েছিল। বিশ্বকাপ বাছাই পর্বের সেই ম্যাচে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির জাদুতে ১-০ গোলে ব্রাজিলকে হারায় মেসি বাহিনী।

রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬