শিলংয়ে অনুশীলনে হামজারা, উজ্জীবিত বাংলাদেশ

২১ মার্চ ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ PM
শিলংয়ে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল

শিলংয়ে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল © সৌজন্যেপ্রাপ্ত

আজ শুক্রবার (২১ মার্চ)  ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে শিলংয়ে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। প্রাণবন্ত বাংলাদেশ দলের অনুশীলনে নতুন মাত্রা যোগ করেছে শেফিল্ড ইউনাইটেডের সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। লাল সবুজের জার্সিতে  মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ওই ম্যাচে জামাল, তপুদের সাথে মাঠে নামবে হামজাও।

এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার স্কোয়াডে যোগ দেওয়ায় দলের সবাই উজ্জীবিত।

ইতোমধ্যেই দুই দিন হামজার সঙ্গে অনুশীলন করেছেন ফুটবলাররা। হামজার মতো ফুটবলারকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি রাকিব। বেশ অনুপ্রাণিত হয়ে এই ফরোয়ার্ড বলেন, 'হামজা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য অনুপ্রেরণা।'

হামজা আসায় আরো বেশি ভালো খেলার তাগিদ অনুভব করছেন রাকিব, ‘তাকে ভালো খেলা উপহার দেয়া আমাদের দায়িত্ব। আমরা ভারত ম্যাচটি জিততে চাই। এজন্য গোল করতে হবে। ফরোয়ার্ডদের গোল করতে হবে।’

বাংলাদেশ দলের ডিফেন্ডার ইসা ফয়সাল ভারত ম্যাচের দিকেই মনোযোগ রাখছেন, ‘আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ইন্ডিয়াকে। এই সময়টা আমাদেরকে জিততে হবে।’

এদিকে বাংলাদেশে মার্চের শেষ দিকে গরমের আবহ থাকলেও ভারতের মেঘালয় রাজ্যে বিকেলের পর থাকে ঠান্ডা। আজ ঠান্ডা আবহাওয়ায় অনুশীলন করলেও সমস্যা নেই বাংলাদেশের ফুটবলারদের, ‘সৌদির আবহাওয়া ঠান্ডা ছিল। এখানেও ঠান্ডা ফলে কন্ডিশন নিয়ে আমাদের সমস্যা নেই।’

ট্যাগ: ফুটবল
রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬