শেষ মুহূর্তের গোলে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

২১ মার্চ ২০২৫, ০৯:১১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৪১ PM

© সংগৃহীত

ভিনিসিয়ুস জুনিয়রের শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে কলম্বিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার (২১ মার্চ) সকালে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-১ ব‍্যবধানে হারিয়েছে দোরিভাল জুনিয়রের দল।

এদিন বিআরবি গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করায় পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে দলকে লিড এনে দেন দুর্দান্ত ফর্মে থাকা বার্সেলোনা তারকা রাফিনহা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ব্রাজিল। ৪১ মিনিটে লুইস দিয়াজের দারুণ এক ফিনিশিংয়ে সমতায় ফেরে কলম্বিয়া। ১-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দু’দলের খেলায় ছিল ছন্দহীনতা, সুযোগ তৈরির অভাব। ম্যাচ তখন এগিয়ে যাচ্ছিল ড্রয়ের দিকে। রেফারি নির্ধারিত সময় শেষে যোগ করেন আরও ১০ মিনিট। গারিঞ্চা স্টেডিয়ামের দর্শকরাও যখন হতাশা নিয়ে বাড়ি ফেরার অপেক্ষায় তখনই জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে বলে জাল জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা।

এই জয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই টেবিলের ৭ নম্বর থেকে এক লাফে দুইয়ে উঠে এল তারা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট তাদের, এক ম্যাচ কম খেলা আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে।

ট্যাগ: ব্রাজিল
অগ্রিম হোটেল বুকিং ছাড়া কলকাতায় ভ্রমণ না করার পরামর্শ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্যকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঘরোয়া ক্রিকেটে দ্বিগুণ ম্যাচ ফি পাবেন ক্রিকেটাররা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসায় নতুন বিধি-নিষেধ …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ড্রিবলিং থেকে গেম কন্ট্রোল: ছয় বিশ্বকাপে মেসির অবিশ্বাস্য ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬