ব্রাজিলের বাঁচামরার ম্যাচ ভোরে, দেখবেন যেভাবে

২০ মার্চ ২০২৫, ০৯:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০২:৫৩ PM
ব্রাজিল মাঠে নামছে ভোরে

ব্রাজিল মাঠে নামছে ভোরে © ফাইল ফটো

উরুগুয়ের বিপক্ষে ড্রয়ে গেল বছর আন্তর্জাতিক ব্যস্ততা শেষ করেছিল ব্রাজিল। নতুন বছরে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফের মাঠে নামছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। শুক্রবার (২১ মার্চ) কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। গারিঞ্চা স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সেলেসাওদের।

কাতার বিশ্বকাপের পর থেকেই নিজেদের চিরচেনা ছন্দে নেই ভিনি-রদ্রিগোরা। বিশ্বকাপ বাছাইপর্বেও স্মরণকালের সবচেয়ে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দরিভাল জুনিয়রের দল। গেল বছরে ৪ ম্যাচ হেরে দ্য গ্রেটেস্ট শো অন আর্থে টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তার মুখেও পড়েছিল রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এরপর চিলি এবং পেরুকে হারিয়ে ছন্দে ফেরে ব্রাজিল। বছরের শেষদিকে ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে ড্রয়ে আন্তর্জাতিক মিশন শেষ করেছিল ব্রাজিল। টানা দুই ড্রয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলেও অবনতি হয় তাদের। তিন থেকে এক লাফে পাঁচে নেমে যায় দরিভাল জুনিয়রের দল।

এদিকে এ ম্যাচ দিয়ে প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও ইনজুরিতে ফের মাঠের বাইরে চলে গেছেন নেইমার জুনিয়র। এ ছাড়া এদের মিলিতাও এবং দানিলো-ও ইনজুরিতে ভুগছেন। এর বাইরে মোটামুটি সেরা দলটাই পাচ্ছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

অন্যদিকে ব্রাজিলের খেলা দেখা নিয়ে প্রায়শই সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয়। এবারো এর ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশের কোনো টিভি চ্যানেল এই খেলা সরাসরি সম্প্রচার করবে না। তবে লাল-সবুজের ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপে সেলেসাওদের বাছাইপর্বের ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। এ ছাড়াও টফি ও ইয়াসিন টিভি অ্যাপেও এই ম্যাচ দেখা যাবে।

ট্যাগ: ব্রাজিল
পড়াশোনা শেষ না করার অনুশোচনা আজও তাড়িয়ে বেড়ায় কারিনাকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আকস্মিক বন্যার ৯ দিন পর অলৌকিকভাবে ২ জনকে জীবিত উদ্ধার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছর পর বংশে প্রথম কন্যা শিশুর জন্ম, রাজকীয় বরণ
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
একটা ধাক্কার অভাবে জাতীয়করণ হচ্ছে না, সেই ‘ধাক্কা’ কে দেবে? 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সবধরণে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬