হামজাকে নিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের দল ঘোষণা, দেখুন স্কোয়াড

২০ মার্চ ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
২৪ সদস্যের স্কোয়াডে যেন মধ্যমণি হামজা চৌধুরি

২৪ সদস্যের স্কোয়াডে যেন মধ্যমণি হামজা চৌধুরি © সৌজন্যেপ্রাপ্ত

বাংলাদেশের ফুটবলে বয়ে গেছে ঝড়। ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামের দুর্দান্ত অনুশীলনের পরেও দেশে ফেরানো হয়নি। এ নিয়ে হয়ে গেছে আন্দোলনও। পরে অবশ্য বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকে মিটমাট করে ফুটবল সমর্থকরা। এসব কিছু ছাপিয়ে দল ঘোষণা করেছেন হাভিয়ের কাবরেরা। দলে রাখা হয়নি পিয়াস নোভা, আরিফ হোসেন এবং তাজউদ্দিনকে।

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী মঙ্গলবার ভারতের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নামবে বাংলাদেশ। ম্যাচটি খেলতে আজ সকাল ৯টায় রওনা দিয়েছে বাংলাদেশ দল। ওই নির্ধারিত সময়েরও আধা ঘন্টা পরই দল ঘোষণা করে বাফুফে।

২৪ সদস্যের এই স্কোয়াডে রয়েছেন হামজা চৌধুরি। দেশের হয়ে প্রথমবার প্রতিনিধিত্ব করবেন লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার।  

একনজরে ভারত সফরের বাংলাদেশ দল:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার: শাকিল আহাদ, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন
মিডফিল্ডার: চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল আমিন, রাকিব হোসেন

ট্যাগ: ফুটবল
রুয়েটে সিরাত মাহফিল, নাতে রাসূল ও কুইজ প্রতিযোগিতা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটিকেই প্রশ্ন—‘চ্যাটজিপিটি কি ডাউন?’ মিলছিল না সাড়া…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ধনী হওয়ার কৌশল শেখানো লেখকের নিজেরই ঋণ ১.২ বিলিয়ন ডলার
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৯ শিক্ষার্থী হয়েছেন শিক্ষক, একজন আছেন সিন্ডিকেটেও
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিক…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্রী
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬