এশিয়া কাপ ২০২২'র  ট্রফি উন্মোচন

২১ আগস্ট ২০২২, ০২:০২ PM
এশিয়া কাপ  টুর্নামেন্টের ট্রফি উন্মোচন

এশিয়া কাপ  টুর্নামেন্টের ট্রফি উন্মোচন © ফাইল ছবি

আর মাত্র ছয় দিন পরই শুরু হবে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১৫তম আসর। শনিবার (২০ আগস্ট) আবুধাবিতে এশিয়া কাপ  টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন সংযুক্ত আরব-আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা, আমিরাত ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধি। এমিরেটস ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি, শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা, শ্রীলংকা ক্রিকেটের সিইও অ্যাশলে ডি সিলভা, এমিরেটস ক্রিকেট বোর্ডের উপদেষ্টা সুবহান আহমেদসহ অনেকে।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই ২০১৬ সালের মতো এবারও টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ।

আরও পড়ুন: এশিয়া কাপের ১০ ধারাভাষ্যকার চূড়ান্ত, বাংলাদেশ থেকে ১ জন।

আগামী ২৭ আগস্ট দুবাই ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ-২০২২। আর একই মাঠে ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

এবার এশিয়া কাপে মোট ছয়টি দল থাকবে। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান এবং বাছাইপর্ব থেকে একটি দল।

ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দুই গ্রুপের সেরা দুইটি করে মোট চারটি দল খেলবে সুপার ফোরে।

ট্যাগ: ক্রিকেট
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081