পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার্যক্রম 

২১ মে ২০২৬, ১২:৫৪ AM
ইউএনওর রুমে বাকবিতণ্ডায় লিপ্ত বিএনপি-জামায়াত নেতারা

ইউএনওর রুমে বাকবিতণ্ডায় লিপ্ত বিএনপি-জামায়াত নেতারা © টিডিসি ফটো

নেত্রকোনার পূর্বধলায় অস্থায়ী পশুর হাটের ইজারা ডাককে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ইজারা কার্যক্রম স্থগিত করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয় ইজারা কার্যক্রম।

স্থানীয় সংসদ সদস্য মাসুম মোস্তফা দাবি করেন, ঘটনায় জামায়াতের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার মারামারি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে পূর্বধলা উপজেলার ৫৩টি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার জন্য উন্মুক্ত ডাকের আয়োজন করা হয়েছিল। ডাক শুরুর আগে থেকেই হাটের নিয়ন্ত্রণ ও সমঝোতা নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইজারা প্রক্রিয়া শুরু হওয়ার পর উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতিতে রূপ নেয়। এতে হলরুম জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন দ্রুত ইজারা কার্যক্রম স্থগিত করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান জানান, ‘সরকারি বিধি মেনে স্বচ্ছ প্রক্রিয়ায় ৫৩টি অস্থায়ী পশুর হাটের ইজারা ডাক আহ্বান করা হয়েছিল। ডাকের শর্ত সবার সামনে পড়ে শোনানোর সময় কয়েকজন দলীয় নেতাকর্মী এসে হট্টগোল শুরু করেন। পরে পরিস্থিতি অবনতির আশঙ্কায় জেলা প্রশাসনের নির্দেশে ইজারা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।’

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬