কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্যের দাপটে পেশা ছেড়েছেন অনেকে

২০ মে ২০২৬, ০২:০০ PM
কামারশিল্পীদের ব্যস্ততা

কামারশিল্পীদের ব্যস্ততা © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বেড়ে গেছে কামারশিল্পীদের ব্যস্ততা।  কামারের টুংটাং শব্দে মুখরিত কেন্দুয়া।  কামারশিল্পীরা দিন রাত নিরলস পরিশ্রম করে মাংস কাটার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে চলেছেন। কামারপাড়ায় ব্যস্ততা বাড়লেও মুখে হাসি নেই কামারদের, চীনা পণ্যের দাপটে পেশা ছেড়েছেন অনেকে। 

সরেজমিনে উপজেলা সদরের দিগদাইর মোড় এলাকায় চোখে পড়ে কামারশিল্পীদের ব্যস্ততম জীবন চিত্র। তারা গরম লোহা পিটিয়ে পরিশ্রমের ফসল হিসেবে সেই লোহাকে একটা নির্দিষ্ট বস্তুতে পরিণত করছে। আর সেই লোহা থেকে তৈরি যন্ত্রপাতি ব্যবহার হয় দৈনন্দিন জীবনযাপনের কাজসহ ঈদুল আজহার কোরবানির পশুর মাংস কাটতে। এ সময়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরিতে কামারদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে মুসলমানদের ধর্মীয় উৎসবের জন্য তৈরি করে এসব লোহার যন্ত্রপাতি।

কামারশিল্পীদের বেশিরভাগই হিন্দু ধর্মাবলম্বী। তাদের অনেকেরই পৈতৃক সূত্রে পাওয়া এ পেশা। কামারদের তৈরি যন্ত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দা, বটি, ছুঁরি, চাপাতি, কোদাল, কুড়াল ছাড়াও আরও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। যা ঈদুল আজহার কোরবানির জন্য খুবই প্রয়োজনীয়। লোহার দাম বৃদ্ধি, লাগামহীন বাজার ব্যবস্থা, পরিশ্রমের তুলনায় কমমূল্য পাওয়ায় এসব সঙ্গত কারণেই বছরের বেশিরভাগ সময়ই কামারশিল্পীদের কর্মহীন জীবন চালাতে হয়।

বর্তমান বাজারে স্টেইনলেস স্টিলের যন্ত্রপাতি থাকায় কামারশিল্পীদের তৈরি যন্ত্রপাতির ব্যবহার কমে যাওয়ায় কামাররা ধীরে ধীরে তাদের পৈতৃক পেশা হারাতে বসেছে। তবে ঈদ উপলক্ষে কাজকর্ম বেশি থাকায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তারা।

কয়েকজন কামারের সঙ্গে কথা বলে জানা যায়, পশুর চামড়া ছাড়ানো ছুরি ১২০-২৩০ টাকা, দা ৪৪০-৮০০ টাকা, বঁটি ৩০০-৫০০, পশু জবাইয়ের ছুরি ৫০০-১ হাজার টাকা, চাপাতি ৬০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কেজি উপরের নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। পশু জবাইয়ের সরঞ্জামাদি কিনতেও লোকজন ভিড় করছেন কামারদের দোকানে। আগে যেসব দোকানে দু’জন করে শ্রমিক কাজ করতেন, এখন সেসব দোকানে ৩-৪ জন করে শ্রমিক কাজ করছেন।

কামার দোকানদারদের অভিযোগ, কোরবানির ঈদ উপলক্ষে কয়লার দাম ও লোহার দাম বেড়ে গেছে। অপরদিকে ক্রেতাদের অভিযোগ ঈদ উপলক্ষে দা, চাপাতি ও ছুরির দাম বেশি নেওয়া হচ্ছে। ছুরি শান দেওয়ার জন্য ৩০ টাকা থেকে শুরু করে কাজের গুণাগুণের ওপর ভিত্তি করে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। কোরবানির ঈদ উপলক্ষে কামারদের বেচা-কেনা দ্বিগুণ বেড়ে গেছে।


উপজেলার পৌর সদরের কামারশিল্পী সুদন কর্মকার জানান, বছরের বেশিরভাগ সময়ই আমাদের কাজ না থাকায় অলস সময় কাটাতে হয়। বহু কষ্টে ছেলেমেয়ে নিয়ে দিনযাপন করি আর ঈদুল আজহার জন্য অপেক্ষা করি। ঈদুল আজহা এলেই মনে হয় যেন আমাদের ভাগ্যের সুদিন এসেছে। তাই নিরলস পরিশ্রম করে তৈরি করি বিভিন্ন ধরনের যন্ত্রপাতি।

উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামের কামারশিল্পী মন্টু ও রঞ্জিত  কর্মকার জানান, বয়স হয়েছে আমার। জীবনের প্রায় শুরু থেকে বংশানুক্রমিকভাবে এ কাজ করছি। এক সময় কেন্দুয়া উপজেলার মধ্যে ফতেপুর গ্রামে সবচেয়ে বেশি কামার ছিল। কাল পরিক্রমায় এই শিল্পটি হারাতে বসেছে। আগে এমন অবস্থার শিকার হইনি কখনো। সারা বছরই কাজ থাকত। কিন্তু বর্তমানে একটা ঈদের জন্য আমাদের সারা বছর অপেক্ষা করে থাকতে হয়। খেয়ে না খেয়ে দিনযাপন করতে হয়। আর ভাবি আবার কখন আসবে সেই ঈদ। অপেক্ষার প্রহর গুনতে গুনতে ঈদ আসে ঈদ যায় তবু আমাদের জীবনের কোনো পরিবর্তন হয় না। তারপরও ঈদ এলেই নিরলসভাবে কাজ শুরু করি মুসলমানদের ঈদ অনুষ্ঠানের জন্য।

তাছাড়া উপজেলার আরামবাগ, বান্দলাল,ওয়াশেরপুর গ্রামেও কামার শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। 
কামারের দোকানে চাপাতি বানাতে আসা মিজান মিয়া  জানান, আর কয়দিন পর কোরবানি ঈদ। তাই চাপাতি বানাতে কামারের দোকানে আসছি। আগে যে চাপাতি কিনতাম ৪১০ থেকে ৫৪০ টাকা। সেই চাপাতি এখন নিজে লোহা দিয়ে বানিয়ে নিলাম ৬০০ টাকা করে।

বটি বানাতে আসা রুকন ভূইয়া   জানান, আগের চেয়ে দাম অনেক বেশি। আগে যে বঁটি বানাতাম ৪০০-৫০০ টাকা সে বঁটি এখন বানাতে হচ্ছে ১০০০-১৫০০ টাকা দিয়ে। তবে কেজিপ্রতি নিচ্ছে ৭০০ টাকা।

নিজের লোহা দিয়ে চাপাতি বানাতে আসা  ইঞ্চান মিয়া  মিয়া জানান, আগের চেয়ে দাম বেশি চাচ্ছে। নিজে লোহা দিলাম তারপরও মজুরি চায় ৩০০-৪০০ টাকা। তারা বলছে কয়লার দাম নাকি বেশি।আমাদেরতো আর কিছু করার নেই।বাধ্য হয়েই কাজ করাতে হচ্ছে।তার পরেও চাই কোরবানি ঈদ যেন ভাল ভাবে পালন করতে।

আগস্টে সড়কে দিনে প্রাণ ঝরেছে ১৫ জনের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্ত্রীকে শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠানো হয় ভাইকে, ৩ দি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
৭ রানে ৬ উইকেট নিলেন সান্ধু, সেমিফাইনালে পাকিস্তান
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো চক্রাকার বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9