পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

২০ মে ২০২৬, ০১:০৩ PM
আটক অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য

আটক অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য © সংগৃহীত

পাবনার আটঘরিয়ায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার অ্যাপস ও অর্থ লেনদেনের তথ্যসম্বলিত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেবোত্তর বাজার থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন আটঘরিয়া পৌরসভার কন্দর্পপুর মহল্লার আবুল হাশেমের ছেলে শরীফুল ইসলাম সাগর (২২), জালাল হোসেনের ছেলে শান্ত হোসেন (২৫), চক ধলেশ্বর মহল্লার গোলাম সরোয়ারের ছেলে সোহানুর রহমান শাকিব (২২), দেবোত্তর মহল্লার মৃত এমদাদ হোসেন মোল্লার ছেলে আসাদুল ইসলাম (৩২) ও উপজেলার হাপানিয়া গ্রামের আলহাজ্ব ইস্কান্দার আলি প্রামাণিকের ছেলে শরীফুল ইসলাম (৩৬)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রেজিনূর রহমান জানান, পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর নির্দেশে গোপন সাংবাদের ভিত্তিতে ডিবির ওসি রাশিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
 
মঙ্গলবার রাতে ডিবি পুলিশের একটি দল দেবোত্তর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অনলাইন জুয়া চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করলে ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৬টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ মোবাইল ফোনসমূহে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটে সক্রিয় আইডি ও লেনদেনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্য-উপাত্ত জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তরুণ সমাজের মধ্যে অনলাইন জুয়া বিস্তার, জুয়ার আইডি খোলা এবং অর্থ লেনদেনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, উদ্ধার করা আলামত জব্দপূর্বক আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সেকশন অফিসারসহ বিভিন্ন পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে পা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল না দেখেই চল…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাস্টার্স ভর্তির আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9