আগামী বাজেটেই নতুন পে স্কেল—বাস্তবায়ন কীভাবে, তা নিয়ে কথাবার্তা চলছে: অর্থমন্ত্রী

২০ মে ২০২৬, ০২:৩২ PM
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী © টিডিসি সম্পাদিত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নবম পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের ইঙ্গিত দিয়েছে সরকার। জুলাইয়ে শুরু হতে যাওয়া নতুন অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কী হারে বাড়ছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আগামী বাজেটে নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়ন হবে। কীভাবে তা হবে, সেটি নিয়ে আলোচনা চলছে।

জানা গেছে, সরকার আগামী তিন বছরে এ বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়ন করতে চাইছে। তবে সরকারি চাকরিজীবীরা শুরু থেকেই নতুন বেতন কাঠামো দেওয়ার দাবি জানিয়েছেন। সরকারি চাকরিজীবীদের সর্বশেষ বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে।

আরও পড়ুন: পে স্কেল ‘চূড়ান্ত হচ্ছে’ কাল, দুই স্তরের সরকারি চাকরিজীবীদের বেতন-সুবিধা বাড়ছে বেশি

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ‘আগামী বাজেটেই নতুন বেতনকাঠামো নিশ্চিতভাবে বাস্তবায়ন হবে। তবে বাস্তবায়ন কীভাবে হবে, এ নিয়ে কথাবার্তা চলছে।’ 

নবম পে-স্কেল এবারের বাজেটেই পুরোপুরি বাস্তবায়ন, নাকি ধাপে ধাপে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘(বাস্তবায়ন) এ বাজেটেই শুরু হবে।’ শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুযায়ীই সরকার পে স্কেল বাস্তবায়ন করবে নাকি করবে না, তা নিয়েও আলোচনা চলছে বলে জানান অর্থমন্ত্রী।

টানা ১০ দিন ছুটি পাচ্ছেন কুবি শিক্ষার্থীরা
  • ১৩ অক্টোবর ২০২৬
রুয়েটের ১২ শিক্ষার্থী দুই বছরের জন্য বহিষ্কার
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা ১৫ দিনের মধ্যে: শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
পছন্দসই প্রতিষ্ঠান পেতে ‘চয়েস লিস্ট সিস্টেম’ চালুর দাবি শিক…
  • ১৩ অক্টোবর ২০২৬
‘তারেক রহমান জেনেটিক্যালি স্মার্ট’: শিক্ষামন্ত্রী
  • ১৩ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
  • ১৩ অক্টোবর ২০২৬