খুলনা মেডিকেলে অগ্নিকাণ্ডে হুড়োহুড়ির মধ্যে প্রাণ গেল রোগীর, আহত অনেকে

২০ মে ২০২৬, ১১:৩২ AM
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ অগ্নিকাণ্ড

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ অগ্নিকাণ্ড © টিডিসি ফটো

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট আতঙ্কের মধ্যে নাসরিন নাহার নামে এক যুবতীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। 

বুধবার (২০ মে) সকালে হাসপাতালের ইমারজেন্সি ওটিতে আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত নাসরিন নাহার খুলনার কয়রা উপজেলার বাসিন্দা নেছার আলির কন্যা। জন্মগত ডায়াবেটিসজনিত সমস্যার কারণে গত মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আগুন লাগার পর রোগীদের দ্রুত নিচে নামিয়ে আনার সময় হুড়োহুড়ির মধ্যে তার অক্সিজেন মাস্ক খুলে যায়। পরে অক্সিজেনের অভাবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে চিকিৎসকদের পর্যবেক্ষণ ও আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

এ ঘটনায় আরও দুইজনের মৃত্যুর খবর শোনা গেলেও বুধবার দুপুর পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি।

আগুন লাগার ঘটনায় সাময়িকভাবে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। আতঙ্কে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীরা ভবন থেকে বের হয়ে খোলা স্থানে অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসন বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।

রাড্ডায় ভাঙচুরের ঘটনায় এমপি মিষ্টির বিষয় তদন্তাধীন: স্বরাষ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কর্মচারীকে বেধড়ক মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে, নি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধন করে বাদ দেওয়া হচ্ছে ‘বঙ্গবন্ধু’,…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির কর্মচারীদের অবসরের বয়স বাড়ানোর চিন্তা প্রশাসনের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ১৩ পদে নিয়োগ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ১২০ শতাংশ নিশ্চিত:  দী…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬