বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়ালো ৮.৬ মিলিয়ন

২১ মে ২০২৬, ০২:০১ AM
ককরোচ জনতা পার্টির ইন্সটাগ্রাম একাউন্ট

ককরোচ জনতা পার্টির ইন্সটাগ্রাম একাউন্ট © সংগৃহীত

যাত্রা শুরুর দুইদিনের মাথায় বেশ বড় চমক দেখাল ভারতের অতিসম্প্রতি ঘোষিত হওয়া দল ককরোচ জনতা পার্টি। চালুর মাত্র দুইদিনের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ৮.৬ মিলিয়নের অনুসারী পেয়েছে দলটি। বৃহস্পতিবার (২১ মে) দেখা গেছে মাত্র ৫২টি পোস্ট দেওয়া ককরোচ জনতা পার্টির ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ৬ মিলিয়নের ঘর। 

শুরুটা হয়েছিল মাত্র দুইদিন আগে। সমসাময়িক পরিস্থিতি নিয়ে তরুণদের সচেতনতামুলক প্রতিবাদকে অহেতুক হস্তক্ষেপ হিসেবে মন্তব্য করেছিলেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। কোর তরুণদের বলেছিলেন ‘কিছু ‘পরজীবী’ বিদ্যমান ব্যবস্থাকে আক্রমণ করছে’। এ সময় তিনি বেকার তরুণদেরকে তেলাপোকার সঙ্গে তুলনা করেন।

শুনানিতে বিচারপতি বলেন, ‘তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে, যারা কোনো চাকরি পায় না কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না। তাদের কেউ কেউ গণমাধ্যমকর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকার (আরটিআই) কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিস্ট হয়ে সবাইকে আক্রমণ করে।’

তাতেই নড়েচড়ে বসে দক্ষিণ এশিয়ার বিপুল তরুণ জনগোষ্ঠীর দেশ ভারতের নেটদুনিয়া। প্রধান বিচারপতির এমন মন্তব্য সামাজিক মাধ্যমে অপ্রত্যাশিত এক মোড় নেয়। অভিজিৎ দিপকে (৩০) নামের এক তরুণ ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি প্ল্যাটফর্‌ম চালু করেন। মোদির দল ‘ভারতীয় জনতা পার্টি’ বা বিজেপির নামের সঙ্গে মিলিয়ে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম ও এক্সে অ্যাকাউন্টও খোলেন তিনি। সবশেষ বৃহস্পতিবার ওই প্রোপাইলে ৮.৬ মিলিয়ন মানুষকে ফলো করতে দেখা গেছে। যেখানে হাজার হাজার ভারতীয় তরুণের পাশাপাশি আরও যুক্ত হচ্ছেন দেশটির জনপ্রিয় গায়ক-অভিনেতারাও। 

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬