২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

২৭ জুলাই ২০২২, ০১:১২ AM
নারী ক্রিকেট টি-টোয়েন্টি

নারী ক্রিকেট টি-টোয়েন্টি © সংগৃহিত

আন্তর্জাতিক নারী ক্রিকেটের নতুন চক্রের সূচি অনুমোদন করেছে আইসিসি। বার্মিংহামে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থার সভায় ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত এ চক্রে ঘোষণা করা হয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী চারটি স্বাগতিক দেশের নাম। যেখানে তিনটি আসরই হবে এশিয়াতে। 

এর মধ্যে ২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। দশ দলের অংশগ্রহণে ২৩ ম্যাচে শেষ হবে কুড়ি ওভারের ক্রিকেটের এ বিশ্ব আসর। বছরের সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজিত হবে এ বিশ্বকাপের।

আইসিসি জানিয়েছে, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিডিং প্রক্রিয়ায়’ চূড়ান্ত করা হয়েছে আয়োজক। প্রত্যেক বিড খুবই সুক্ষ্মভাবে পর্যালোচনা করেছে আইসিসি বোর্ডের সাব-কমিটি, যার প্রধান ছিলেন মার্টিন স্নিডেন। তার সঙ্গে ওই কমিটিতে আরও ছিলেন ক্লেয়ার কনর, সৌরভ গাঙ্গুলী ও রিকি স্কেরিট। সেখানে বাংলাদেশের নাম এসেছে।

বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি দারুণ খবর। নারী ক্রিকেটের প্রসার বৃদ্ধির এ সময়ে বিশ্বকাপের মতো আসর আয়োজনের সুযোগ দেওয়ায় বিসিবির পক্ষ থেকে আইসিসিকে ধন্যবাদ জানাচ্ছি।

 অবশ্য বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করার অভিজ্ঞতা আছে। ২০১৪ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গেই মেয়েদেরটিও আয়োজন করেছে বিসিবি। ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। ১০ বছর পর আবারও বৈশ্বিক এই প্রতিযোগিতা ফিরছে লাল-সবুজ দেশে। 

২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত মেয়েদের আইসিসি ইভেন্ট:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ: বাংলাদেশ

২০২৫ ওয়ানডে বিশ্বকাপ: ভারত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ড

২০২৭ চ্যাম্পিয়নস ট্রফি: শ্রীলঙ্কা (যদি তারা যোগ্যতা অর্জন করে)

তথ্যসূত্র: ক্রিকইনফো

কারিগরি, মাদ্রাসা ও কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের উৎসব ভ…
  • ১৩ মার্চ ২০২৬
দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
  • ১৩ মার্চ ২০২৬
জুলাইযোদ্ধা মাহবুব আলমকে নিয়ে স্ট্যাটাস ড. ইউনূসের
  • ১২ মার্চ ২০২৬
ভুয়া ফটোকার্ড নিয়ে নিজের অবস্থান জানালেন ডাকসু নেত্রী জুমা
  • ১২ মার্চ ২০২৬
সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081