আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতল নেদারল্যান্ডস

১৮ জুলাই ২০২২, ১০:২১ AM
হকি বিশ্বকাপ

হকি বিশ্বকাপ © সংগৃহীত

নারীদের হকি বিশ্বকাপের পুরো আসরে দুর্দান্ত খেলার পরেও ফাইনালে নেদারল্যান্ডসের কাছে হেরে গেলো আর্জেন্টিনা। রবিবার (১৭ জুলাই) রাতে এস্তাদিও অলিম্পিক দে তেরাসায় আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় ও ইতিহাসে নবমবারের মতো বিশ্বকাপ জিতলো ডাচ মেয়েরা।

ম্যাচের শুরুতেই থেকেই আক্রমণাত্বক ভঙ্গিতে খেলেতে থাকে নেদারল্যান্ডস। ম্যাচের মাত্র ১৭ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে মারিয়া ভেরশুরের গোল এগিয়ে যায় তারা। এর সাত মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মারিয়া শাতলা। এই দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই তৃতীয় গোল পেয়ে যায় নেদারল্যান্ডস। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ৩৬ মিনিটে তৃতীয় গোল করেন ফেলিস আলবারস। ৪৬ মিনিটে আসরের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টিনার অগাস্তিনা গরজেলানি পেনাল্টি কর্নার থেকে বল জালে জড়ালে ব্যবধান কমে। তবে শেষ পর্যন্ত সেই ৩-১ গোলে শেষ হয় ম্যাচ। 

২০০২ এবং ২০১০ সালে দু’বার নারী হকি বিশ্বকাপ জয় করেছিল আর্জেন্টিনা। এবার দারুণ ছন্দে ছিলেন লিওনেল মেসির দেশের মেয়েরা। ২০০২ সালে ১-১ গোল ড্র হওয়ার পর টাইব্রেকারে জেতে ৪-৩ ব্যবধানে। আর ২০১০ সালে আর্জেন্টিনার জয় ৩-১ গোলে।

আরও পড়ুন: জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর সেমিফাইনালে জার্মানদের ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত আসরের মূল ফেভারিট নেদারল্যান্ডসের কাছে হেরে শিরোপা অধরাই রয়ে গেল তাদের।

কিন্তু চ্যাম্পিয়ন হতে না পারলেও আসরের ব্যক্তিগত পুরস্কারে আর্জেন্টিনার ঝুলিভর্তি। সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন মারিয়া গ্রানাত্তো, সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন বেলেন সুচ্চি এবং সর্বোচ্চ গোলস্কোরার (৮টি) হয়েছেন অগাস্টিনা গোরজেলানি। তারা তিনজনই আর্জেন্টিনার।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081