জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

১৭ জুলাই ২০২২, ০৩:৫০ PM
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা © সংগৃহীত

নারী হকি বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানিকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শ্বাসরুদ্ধকর ম্যাচটি ২-২ গোলে ড্র হলে পরে তা টাইব্রেকারে গড়ায়। আর তাতেই জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। ফলে ১২ বছর পর নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠলো দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নেদারল্যান্ডসে চলমান বিশ্বকাপের শুরু থেকেই অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা।

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর দলটির সামনে পড়ে জার্মানি। 

ম্যাচের প্রথম মিনিটেই হজম করে বসে পেনাল্টি কর্নার। তা থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন হ্যানা গ্রানিৎস্কি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে আর্জেন্টিনা সেই গোলের জবাব দেয় পেনাল্টি কর্নার থেকেই। গোল করে আকাশি-সাদাদের সমতায় ফেরান অগাস্তিনা গোরজেলানি। 

দ্বিতীয় কোয়ার্টারে গোল করে আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যায় প্রথম বারের মতো। ম্যাচের ২৮ মিনিটে আরেক ‘অগাস্তিনা’ অ্যালবার্তিনো গোলের দেখা পান। সেই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে দলটি।

আরও পড়ুন: বাংলাদেশে গোলা-বারুদ নিয়ে আসার পথে কার্গো বিমান বিধ্বস্ত

জার্মানি তাদের সমতাসূচক গোলের দেখা পায় তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ মুহূর্তে। চার্লট স্টেপেনহর্স্ট গোল করে স্কোরলাইন ২-২ করেন। 

ফলে নির্ধারিত সময় ২-২ সমতায় ম্যাচ শেষ হয়, খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানেও প্রথম শট ভাঙতে পারেনি দুই দলের সমতা। আর্জেন্টিনার দ্বিতীয় শট নিতে আসা অ্যালবার্তারিও গোলের দেখা পান, জার্মানিও সমতা ফেরায় অ্যান শ্রুডারের গোলে। দেলফিনা থমের গোলে আকাশি সাদারা এগিয়ে যায় আবারও। তবে লিয়েনা ওয়েইডারমানের মিসে এবার আর সমতা ফেরাতে পারেনি জার্মানি। 

পরের শটে আর্জেন্টিনার অগাস্তিনা আলনসো আর জার্মানির সনজা জিমেরমান গোল করেন। ফলে চার শট পর ৩-২ এ এগিয়ে থাকে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ শট নিতে আসা আর্জেন্টাইন অধিনায়ক রোচিও সানচেজ দুই বারের চেষ্টায় গোল করেন ঠিকঠাক। ফলে আর্জেন্টিনা ৪-২ গোলে জয় নিশ্চিত করে ফেলে। 

এদিকে আজ রোববার (১৭ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এর আগে ২০০২ ও ২০১০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। দুইবারই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। ২০০২ সালে ১-১ গোল ড্র হওয়ার পর টাইব্রেকারে জেতে ৪-৩ ব্যবধানে। আর ২০১০ সালে আর্জেন্টিনার জয় ৩-১ গোলে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081