অন্তরে আমি একজন ফিলিস্তিনি: ম্যারাডোনা (ভিডিও)

২৭ নভেম্বর ২০২০, ১২:১৪ PM
ফিলিস্তিনের পতাকা তুলে ধরে নিজেই জানান দিলেন ম্যারাডোনা

ফিলিস্তিনের পতাকা তুলে ধরে নিজেই জানান দিলেন ম্যারাডোনা © সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে মধ্যপ্রাচ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইসরাইলি দখলদারিত্বের বিপরীতে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে একজন গোরা সমর্থক ছিলেন তিনি।

বুধবার হার্টঅ্যাটাকে তার মৃত্যুর খবর আসলে ভক্তরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলতে তার কোনো দ্বিধা ছিল না। বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা সাম্রাজ্যবাদবিরোধী ও বামপন্থী সমাজতান্ত্রিক হিসেবে পরিচিতি পেয়েছিলেন। [মিডল ইস্ট আই ও আল-জাজিরা]

২০১২ সালে ফিলিস্তিনিদের ‘এক নম্বর ভ্ক্ত’ হিসেবে নিজেকে আখ্যায়িত করেন ম্যারাডোনা। তিনি বলেন, আমি তাদের সম্মান করি এবং তাদের প্রতি সহানুভূতিশীল। কোনো ভয় ছাড়াই ফিলিস্তিনিদের সমর্থন জানাই।

এর দুবছর পর ২০১৪ সালে অবরুদ্ধ গাজা উপত্যকায় অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলা দুই হাজার ২০০ জন নিহত হন। তখন এই নৃশংসতার প্রতিবাদ করেন ম্যারাডোনা। এ ঘটনাকে তিনি ‘লজ্জাজনক’ হিসেবে বর্ণনা করে ক্ষোভ প্রকাশ করেন।

২০১৮ সালে মস্কোতে এক বৈঠকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করেন ম্যারাডোনা। আব্বাসকে বুকে জাপটে তিনি বলেন, ‘ফিলিস্তিন আমার হৃদয়ে, আমি ফিলিস্তিনি।’

২০১৫ সালে এএফসি এশীয় কাপের সময় ফিলিস্তিনি জাতীয় দলকে প্রশিক্ষণ দিতে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় ছিলেন এই ফুটবল কিংবদন্তি।

ফুটবলকে ‘আরব গণতন্ত্রের অন্ধকার গুহার মধ্যে...অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্র’ হিসেবে আখ্যায়িত করেছেন ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ।

১৯৮৬ সালের বিশ্বকাপের পর আর্জেন্টিনার এই খেলোয়াড়কে নিয়ে এক নিবন্ধে তিনি লেখেন, ফুটবল হচ্ছে শ্বাসপ্রশ্বাসের জায়গা, যাতে ভেঙে পড়া দেশকে একটি স্বাভাবিক জায়গাকে কেন্দ্র করে সেরে ওঠার সুযোগ করে দেয়।

ভিডিও ‍দেখুন টুইটে: 

নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাবিতে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির নেতৃত্বে শাহরিয়া…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর জব ফেয়ারে চাকরির সুযোগ পেলেন ৭০০ শিক্ষার্থী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9