এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’

২৩ মে ২০২৬, ১২:৪৬ AM
‘ভাইরাল সিদ্দিক’ ও ‘নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’-এর দানবাক্স

‘ভাইরাল সিদ্দিক’ ও ‘নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’-এর দানবাক্স © সংগৃহীত

বিভিন্ন সময়ে নানা বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ‘ভাইরাল সিদ্দিক’। হামলা ও মারধরের শিকার হয়েছেন একাধিকবার। এবার রাজধানী বিভিন্ন জায়গায় দানবাক্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ফেসবুকে ভাইরাল হওয়া সিদ্দিক।

রাস্তার পাশের রাখা একটি দানবাক্স থেকে টাকা নিতে গিয়ে ধরা খেয়েছেন ভাইরাল সিদ্দিক, এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই দানবাক্সে ‘নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন’-এর মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহখানার নাম উল্লেখ ছিল।

দানবাক্সটিতে থাকা মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে ফোনটি ধরেন ভাইরাল সিদ্দিক। তিনি জানান, ভিডিওটি গত ১৯ এপ্রিলের। ভিডিওটি করা হয়েছিল মোহাম্মদপুরের আদাবরে। তাকে হেয় করতেই বর্তমানে ভিডিওটি ভাইরাল করা হয়েছে।

সিদ্দিক বলেন, নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমি। ২০০৮ সালে এই সংগঠনটি গঠন ও নিবন্ধন করা হয়। ঢাকা শহরে তাদের ১৫ থেকে ১৬টি দানবাক্স রয়েছে। এসব দানবাক্সের অর্থ সংগ্রহ ও পরিচালনার দায়িত্ব আমার প্রতিষ্ঠানের। এই অর্থ নওমুসলিমদের সহায়তায় ব্যয় করা হয়।

আপনাদের মাদ্রাসা বা লিল্লাহখানা কোথায় এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি সিদ্দিক। তিনি বলেন, আমাদের নিজস্ব কোনও মাদ্রাসা নেই। আমরা নওমুসলিমদের সহায়তা করে থাকি। আদাবরের ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছিল। তবে, কোনও আসামিকে গ্রেফতার করা হয়নি।

বিএনপি কর্মীকে গুলি করে হত্যা
  • ১২ আগস্ট ২০২৬
বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬