নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা

২২ মে ২০২৬, ১০:৫২ PM
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা

নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা © সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে ছাত্রদলের ৮ নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।

‎শুক্রবার (২২ মে) রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।

আসামিরা হলেন- ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনকে।

‎এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।

হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।

‎ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৮ জনের নাম উল্লেখসহ মামলা করেছেন। আামরা মামলা গ্রহণ করেছি। 

রাজধানীর এক কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় বিএইউএসটি শিক্ষার্থীর ব্…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নকল—শাস্তি পাওয়া ৬৪ শিক্ষার্থীর মধ্যে রয়েছেন নিষিদ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জ্বালানি নিরাপত্তায় কেন বিপাকে বাংলাদেশ, কীভাবে সামলাবে পর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউর ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
চেয়ারম্যান প্রার্থীকে জীবন্ত পুড়িয়ে ফেলার হুমকি সাবেক যুবদল…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬