নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষোভ, হামলার অভিযোগ এনসিপির

২২ মে ২০২৬, ১১:১৮ PM
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষোভ

নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষোভ © সংগৃহীত

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এতে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নাসীরুদ্দীন পাটোয়ারীসহ এনসিপি নেতারা। এদিকে, এনসিপি তাদের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছে।

জানা যায়, আজ শুক্রবার (২২ মে) রাত ৯টার দিকে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১১০/১৫ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

মামলায় প্রধান আসামি করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদকে। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এস এম সমিনুজ্জামান সমেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল।

এদিকে মামলা দায়েরের পর ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ শুরু করেন বিএনপি-ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এক পর্যায়ে থানার গেট খুলে ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। সেসময় থানার ভেতরে ইট-পাটকেলও ছুড়তে দেখা যায় তাদের।

পরে জেলা বিএনপির নেতারা কর্মীদের থানার সামনে থেকে সরিয়ে নিলে এনসিপি নেতাদের নিরাপদে বের করে দেয় পুলিশ।

এদিকে রাতে এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে এক বার্তায় বলা হয়, ‘‘ঝিনাইদহ সদর থানায় ছাত্রদলের সশস্ত্র হামলা। লাঠিসোটা নিয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা থানায় হামলা চালিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আজ শুক্রবার দুপুরে বিএনপি-ছাত্রদল-যুবদলের সন্ত্রাসী হামলার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং মামলা না নেওয়া পর্যন্ত নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় অবস্থানের ঘোষণা দেন। রাতে ছাত্রদলের নেতাকর্মীরা সন্ত্রাসী হামলা চালায়। তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক তারেক রেজা নিরাপদে আছেন।’’

অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬
দোকানে ১৫ মিনিট আইফোনে চার্জ দিয়েছিল তাজমিন, তখন কী ঘটেছিল …
  • ১০ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তারের পর বহিষ্কার যুবদল নেতা
  • ০৯ অক্টোবর ২০২৬